চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের মধ্য প্রদেশে ঝাবুয়া জেলায় কাছে সেথিয়া রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে এবং আহত হয়েছে দেড়শ জনের বেশি। এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা থাকবে। আহতের যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলার চেষ্টা করা হবে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে বলেছেন, নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য দেয়া হবে।

প্রধান মেডিকেল অফিসবার ড. অরুণ শর্মা জানান, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯০ জনের বেশি নিহত হয়েছেন এবং আমরা এখনো ৮২ জনের অস্ত্রোপাচার করছি। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে খনন কাজে বিস্ফোরক হিসেবে ব্যবহারের জন্য বেশকিছু জেলাটিন স্টিক রেস্টুরেন্টের ঠিক পাশের ভবনে জমা করে রাখার কারণে বিস্ফোরণ ভয়াবহ আকার ধারণ করে।

Banglabid

শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনায় ভয়াবহতার শিকার হয় রেস্টুরেন্টে আসা ক্রেতারা, অফিসগামী মানুষ ও স্কুলের ছেলে-মেয়েরা যারা রেস্টুরেন্টে নাস্তা করছিলো। বিস্ফোরণে রেস্টুরেন্টের দোতলা ভবনের পুরোটাই ধসে পড়ে। এমনকি পাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, বিস্ফোরণের সময় রেস্টুরেন্টের ভিতরের সবাই ভিতর থেকে বাহিরে ছিটকে পড়েছিলো। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতসিলিন্ডার বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারো কমেছে স্বর্ণের দাম

পরবর্তী

তেজতুরি বাজারে পানি নেই সাতদিন

পরবর্তী

তেজতুরি বাজারে পানি নেই সাতদিন

বাংলাদেশেও এবার ‘রেডিমেড’ প্রক্রিয়ায় কোরবানি

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT