আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে ৩ সপ্তাহের ব্যবধানে আবারো কমেছে স্বর্ণের দাম।
শনিবার যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম ৫ শতাংশ কমে আউন্স প্রতি ১হাজার ৯৭ মার্কিন ডলারে কেনাবেচা হয়। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ক্রমেই শক্তিশালী হওয়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে, এমন ধারণায় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে ডলার কেনার দিকে ঝুকছে। পাশাপাশি ভারতের বাজারেও শনিবার স্বর্ণের দাম প্রতি ১০ গ্রাম স্বর্ণে ১শ’ রুপি কমে ২৬হাজার ৩শ’৬০ রুপিতে বিক্রি হয়।






