চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজতুরি বাজারে পানি নেই সাতদিন

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:২৫ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সাত দিন ধরে ওয়াসার পানি সরবরাহ নেই রাজধানীর পশ্চিম তেজতুরি বাজারে। সীমাহীন কষ্টে আছেন ওই এলাকার প্রায় ৮ হাজার মানুষ। সবথেকে বেশি দুর্ভোগে আছেন এলাকার নারী এবং শিশুরা। ওয়াসার কর্মকর্তারা রোববারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

রাজধানী ঢাকার পশ্চিম তেজতুরী বাজারের গার্ডন রোডের উত্তর দিক এবং আহসানউল্লাহ গলিতে সাত দিন ধরে ওয়াসা লাইনে এক ফোটা পানি নেই। বিষয়টি নিয়ে শনিবার এলাকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

পানির কষ্টে এখানে বেশিরভাগ বাসাতেই রান্না গোসল সব কিছু বন্ধ। বাইরের কেনা খাবার এবং পানিই এখন এলাকার ভরসা।

৫ দিন আগে ওয়াসার কাছে এক গাড়ি পানি চেয়ে এখনো পাননি কোনো কোনো বাড়ির মালিক। স্থানীয় একজন বলেন, স্বাধীনতার পরে আজ পর্যন্ত পানির এরকম সংকট আমি কখনো ভোগ করি নাই।

অন্তত দিনে একবার হলেও পানি দেয়ার দাবি জানান একজন ভুক্তভোগী। দুর্ভোগের কথা বর্ণনা করতে গিয়ে একজন বলেন, সাত দিন ধরে পানি পাচ্ছি না যার জন্য বন্ধুদের বাসায় গিয়ে গোসল করতে হচ্ছে।

পানির কষ্টে সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন এলাকার নারী-শিশু এবং স্কুলগামী ছাত্রছাত্রীরা।

Reneta

সমস্যা সমাধানে একাধিক জায়গায় ধর্না দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এলাকার উন্নয়ন কমিটি। স্থানীয়রা জানান, কবে নাগাদ পশ্চিম তেজতুরি বাজারে পানির সংযোগ দিবে আর আমরা এই পানির অভাব থেকে মুক্তি পাবো।

বিগত তিন চারদিন যাবত প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করার কথাও জানিয়ে বিক্ষুদ্ধ একজন বলেন, বাধ্য হয়ে আমরা রোববার থেকে আন্দোলন করতে নামবো। আমাদের কোন বিকল্প পথ নেই।

বিষয়টি নিয়ে ওয়াসার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল ওয়াহাব রোববারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

জনবহুল এই এলাকায় সাত দিন ধরে পানির হাহাকার থাকলেও সুয়ারেজের পানিতে সয়লাব এলাকার রাস্তাঘাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসার পানি সরবরাহপানির অভাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে

পরবর্তী

বাংলাদেশেও এবার ‘রেডিমেড’ প্রক্রিয়ায় কোরবানি

পরবর্তী

বাংলাদেশেও এবার ‘রেডিমেড’ প্রক্রিয়ায় কোরবানি

মিশরে মন্ত্রিসভার পদত্যাগ

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ম্যাট ডেমনকে ‘ব্র্যাড পিট’ বললেন ধারাভাষ্যকার!

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT