চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মাধ্যমিকের প্রশ্নফাঁস, দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় ১৬ লাখ শিক্ষার্থীকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নফাঁসের এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিবিসি জানায়, ভারতে পরীক্ষায় প্রতারণা খুব সাধারণ ঘটনা। এর মধ্যে অর্থের বিনিময়ে পরীক্ষার খাতা পাওয়াসহ আরো অনেক মাধ্যম রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত মাধ্যমিকের বোর্ড পরীক্ষায় (সিবিএসই) দুটি পরীক্ষার প্রশ্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, ২৬ মার্চ অর্থনীতি পরীক্ষার প্রশ্ন ঘণ্টাখানেক আগে ছড়িয়ে পড়ে। এর আগে ১৫ মার্চ দিল্লি কর্তৃপক্ষও একটি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার অভিযোগ পায়।

Banglabid

বোর্ড কর্তৃপক্ষ প্রথমে অস্বীকার করলেও সপ্তাহখানেক পরে তারা প্রশ্নফাঁসের কথা স্বীকার করে। বোর্ডের মুখপাত্র অনিতা কারওয়াল বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করছি। কারো হতাশ হওয়ার কিছু নেই। আমরা শিক্ষার্থীদের ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছি।

এই সিদ্ধান্ত হলো পুনরায় পরীক্ষা নেয়া। পরীক্ষার নতুন তারিখ শীঘ্রই জানানো হবে। প্রশ্নফাঁসের এ ঘটনায় পুলিশ ৩০জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

সম্প্রতি উত্তর প্রদেশে পরীক্ষা কেন্দ্রে জুতা-মোজা পড়ে আসতে শিক্ষার্থীদেগর ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া জেল জরিমানার ব্যবস্থাও করে।

Reneta

২০১৫ সালেও স্কুল পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব উত্তর সরবরাহ করায় ৩০০ জনকে আটক এবং সাড়ে ৭শ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উত্তর প্রদেশেও প্রতারণা এড়াতে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের তল্লাশি করা হয় এবং সিসিটিভি’র আওতায় পরীক্ষা নেওয়া হয়।

প্রশ্নফাঁসের এসব ঘটনায় অনলাইন নিরাপত্তা বাড়ানোর প্রতিজ্ঞা করেছেন শিক্ষামন্ত্রী প্রকাশ যাদব।

প্রশ্নফাঁসের কারণে ডিজিটাল নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ততৃীয় পক্ষের কাছে ব্যক্তিগত তথ্য প্রদানের অভিযোগ ওঠায় সরকারের সমালোচনা হচ্ছে।

প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী প্রশ্নফাঁসের ঘটনায় টুইটারে সরকারের সমালোচনা করেছেন।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নফাঁসভারত
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভারতে পালিয়ে যাওয়ার সময় বগুড়ার ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

পরবর্তী

বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা: রেলমন্ত্রী

পরবর্তী

বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা: রেলমন্ত্রী

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট: ইউনিসেফ ও ফেসবুকের যৌথ উদ্যোগ

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT