চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বছরের পর বছর পাকিস্তানিরা আমাদের নির্যাতন, নিপীড়ন করেছে। ৭১ সালে স্বাধীনতার আগে বাঙালি নামে যে একটা জাতি আছে পৃথিবীতে কেউ জানতো না। এই জাতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন (আইইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবর্ধনা এবং আইইবির ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি ও কাউন্সিল অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু কিছু নেতা ছিল যারা কখনো বাঙালি জাতির জন্য একটি কথাও বলেনি। তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে কথা বলেছেন। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন, এনে দিয়েছেন স্বাধীনতা।

বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে শুধু উন্নয়ন কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই উন্নয়ন করেছেন। যার জন্য প্রধানমন্ত্রী বিদেশীদের কাছ থেকে পেয়েছেন ২৭টি উপাধি। অপরদিকে বেগম খালেদা জিয়া একটিও উপাধি পাননি। তার কোন যোগ্যতাও নেই কোন উপাধি পাওয়ার।

মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের অনেক ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের সময়ও অনেক প্রকৌশলী অাত্মহুতি দিয়েছেন। বর্তমান সরকারের উন্নয়নের ক্ষেত্রে প্রকৌশলীদের এই ভূমিকা অব্যহত রাখার অাহ্বান জানান তিনি।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মো. ওয়ালিউল্লাহ সিকদারের সভাপতিত্বতে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।

Reneta

অনুষ্ঠানে আইইবির নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইবিরেলমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT