চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘বাজরাঙ্গী ভাইজান’ খুঁজছে বাংলাদেশী কিশোর রমজান

রেজাউল করিম রেজাউল করিম
১০:৪৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পর্দায় পাকিস্তানের মুন্নিকে দেশে ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন ‘বাজরঙ্গী ভাইজান’ সালমান খান। এই ছবির গল্পের পরপরই ১৪ বছর পাকিস্তানে কাটিয়ে দেশে ফেরার সুযোগ হয়েছে ভারতের মেয়ে গীতার। কিন্তু মুন্নি-গীতার মতো বাংলাদেশের রমজানের কপাল এতোটা ভালো না। তবু একজন বাজরাঙ্গী ভাইজানের অপেক্ষায় আছেন কিশোর রমজান, যিনি তাকে পাকিস্তানে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন।

১০ বছর বয়স পর্যন্ত পাকিস্তানি মা এবং বাংলাদেশী বাবার সাথে করাচিতে থাকতেন রমজান। কিন্তু পাঁচ বছর আগে তার মাকে ছেড়ে বাবা মোহাম্মদ কাজল বাংলাদেশে চলে আসে এবং আরেকটি বিয়ে করেন। সৎ মা তাকে প্রায় নির্যাতন করতো এবং বাবা তা সমর্থন করতো। মাঝে মধ্যে নির্যাতনের জন্য তার বাবাকে প্ররোচিত করতো সৎ মা।

সৎ মা আর বাবার নির্যাতনের সহ্য করতে না পেরে রমজান সিদ্ধান্ত নেয় পাকিস্তানে মায়ের কাছে ফিরে যাওয়ার। তার কিছু বন্ধু তাকে পরামর্শ দেয়, ভারতের ভেতর দিয়েই পাকিস্তানের যাওয়া একমাত্র সহজ পথ। এরপরই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পৌঁছায় ১৫ বছরের মোহাম্মদ রমজান।

Banglabid

রাঁচি, মুম্বাই, নয়াদিল্লি হয়ে ভূপালে পৌঁছান রমজান। তবে ভূপালে পুলিশের কাছে ধরা পড়ে যান। ২০১৩ সাল থেকে সেখানে আছেন তিনি। এরপর তাকে একটি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়। তদন্ত চালানো তার ভারতের প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে। তদন্ত শেষে দেখা যায় ঘটনা সত্য। এরপরই হিন্দুস্থান টাইমসের এক সাংবাদিকের কাছে পাকিস্তানের ফেরার আকাঙ্খার কথা জানান রমজান।

তিনি বলেন, ‘আমি করাচি’র মুসা কলোনিতে থাকতাম। আমার বয়স যখন ১০ বাবা তখন মাকে ফেলে রেখে আমাকে নিয়ে বাংলাদেশে চলে আসে এবং আরেকটি বিয়ে করে। সৎ মা চুরির অভিযোগে নির্যাতনের প্রায়ই বাবাকে প্ররোচিত করতো। এভাবে কিছুদিন কাটানোর পর বাড়ি ছেড়ে পালাই এবং কুমিল্লায় পৌঁছাই। সেখানে কিছুদিন কাটানোর পর কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়। তারা আমাকে বলে যদি পাকিস্তানে যেতে চাই তাহলে আগে ভারতের যেতে হবে। কারণ পাকিস্তান যাওয়ার এটাই শটকাট রাস্তা।’

রমজান আরো জানান, ‘কুমিল্লা থেকে আমি নৌকায় করে ভারতে পৌঁছাই। রাঁচি, মুম্বাই এবং দিল্লি যাই। কিছুদিন কাটাই দিল্লির হযরত নিজামউদ্দিন দরগায়। এরপর কলকাতা যাওয়ার জন্য ট্রেনে উঠি। কিন্তু ভূপাল স্টেশনে পুলিশের কাছে ধরা পড়ি। তারা আমাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠায়। তখন থেকেই আমি অপেক্ষায় আছি কখন করাচি যাবো, মাকে দেখবো। করাচিতে আমাদের নানিও থাকেন। তাদেরকে খুব মনে পড়ছে।’

Reneta

ভূপালের শিশু কিশোর সংশোধন কেন্দ্রের পরিচালক অর্চনা শাহা বলেন, ‘ রমজান আমাদের এখানে আসার পর আমরা জানতাম সে রাঁচি থেকে এসেছে। কিন্তু তদন্তের পর জানায় আসলে সে কে। এরপরই পুরো ঘটনা আমরা জানতে পারি।’

অর্চনা আরো বলেন, ‘রমজানের ঘটনা জানার পর আমরা গোয়েন্দা সংস্থা ও শিশু কল্যাণ সংস্থাকে খবর দিই। তারা তদন্তের পর জানতে পারে ঘটনা সত্য। তবে আমরা এখনো কোনো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করিনি। তবে কিছু এনজিওর সাথে যোগযোগ হয়েছে এবং হচ্ছে।’

তবে ভূপালের শিশু কিশোর সংশোধন কেন্দ্রের চেয়ারপার্সন কেএস দুবে বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশ দূতাবাসকে আমরা একটি চিঠি দিয়েছি। চিঠিতে আমরা সবকিছু উল্লেখ করেছি। কারণ এটাই একমাত্র দূতাবাস যার তাকে (রমজান) ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানের আবাদ বাড়লেও দাম পাচ্ছে না কৃষক

পরবর্তী

আইএস জঙ্গিদের উপর বিমান হামলা চালাবে ফ্রান্স

পরবর্তী

আইএস জঙ্গিদের উপর বিমান হামলা চালাবে ফ্রান্স

ভুলে যাওয়ার ফল ১১ মাসের শিশুর মৃত্যু

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT