চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে জরিমানা দিয়ে ফিরতে হয়েছে সাইফকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশে ফেরার কথা ছিল সোমবার। কিন্তু এয়ারপোর্টে গিয়ে জানতে পারলেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাতে সবার সঙ্গে ফিরতে পারেননি সাইফ হাসান। শেষপর্যন্ত ২১ হাজার ৬০০ রুপি জরিমানা দিয়ে বুধবার ভারত থেকে ফিরেছেন সদ্যগত সিরিজে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে স্কোয়াডে ছিলেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ। সম্ভাবনা ছিল ইডেনে দিবা-রাত্রির ম্যাচে অভিষেকেরও। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নেমে আঙুলে চোট পেয়েছিলেন, সেটি সেরে না ওঠায় কলকাতা ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়তে হয়।

ইনিংস ও ৪৬ রানে হেরে আড়াই দিনের মধ্যেই ইডেন টেস্ট শেষ হওয়ায় আগেভাগেই দেশে ফেরেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। সোমবার ফেরার কথা ছিল সাইফের। ফেরারদিন কলকাতার দমদম এয়ারপোর্টে গিয়ে জানতে পারেন শেষ হয়ে গেছে তার ছয় মাসের ভিসার মেয়াদ। গত জুনে ভিসা নিয়েছিলেন তিনি। কখন শেষ হয়েছে মেয়াদ সেটা খেয়াল করেননি সাইফ কিংবা টিম ম্যানেজমেন্টের সংশ্লিষ্টরাও।

Banglabid

ভিসা শেষ হয়ে যাওয়ায় যথা ইচ্ছায় দেশে ফেরার সুযোগ পাননি সাইফ। ভারতে থাকতে হয়েছে বাড়তি দুদিন। দেশটির নতুন নিয়ম অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বাড়তি থাকার জন্য জরিমানা গুনতে হয় ভিনদেশিদের। সাইফও গুনেছেন জরিমানা। শেষপর্যন্ত কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন।

‘ও(সাইফ) এয়ারপোর্টে এসে জানতে পারল ভিসার মেয়াদ দুইদিন আগেই শেষ। এজন্য সেসময় দেশে ফিরতে পারেনি। ভারতের নতুন নিয়ম অনুযায়ী বাড়তি দিন থাকতে হলে জরিমানা গুনতে হয়।’ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআইকে এমনই বলেছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

‘ধন্যবাদ ভারতীয় হাইকমিশনারকে। তারা ভিসার কাজটা সম্পূর্ণ করে দিয়েছে আর তাকে দেশে ফেরার ছাড়পত্র দিয়েছে। সেটা পেয়েই বুধবার সন্ধ্যায় সে দেশে ফিরে গেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায়ে নুসরাতের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে

পরবর্তী

প্রেমের ফাঁদে জুনায়েদ!

পরবর্তী

প্রেমের ফাঁদে জুনায়েদ!

রাবির ভর্তি পরীক্ষায় এক ইউনিটে ‘প্রথম’, অন্যটায় ফেল

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT