চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের ফাঁদে জুনায়েদ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

দুই পরিচয়ে পরিচিত সহিদ উন নবী। কখনো অভিনেতা, কখনো নির্মাতা। তবে অভিনয় ছাপিয়ে বর্তমানে নির্মাণে ব্যস্ত তিনি। সম্প্রতি চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করলেন টেলিফিল্ম ‘রক্তে ভেজা চিরকুট’। যেটি চ্যানেল আইয়ে প্রচার হবে শুক্রবার দুপুরে। 

যেখানে প্রথমবার জুটি বেঁধেছেন চ্যানেল আই আয়োজিত দুটি রিয়্যালিটি শো থেকে উঠে আসা তরুণ-তরুণী। একজন হলেন ‘কে হবেন মাসুদ রানা?’র জুনায়েদ, অন্যজন লাক্স সুন্দরী প্রতিযোগিতার বৃষ্টি। মজার ব্যাপার হচ্ছে, দুজনেই দুই প্রতিযোগিতার প্রথম রানার আপ।

তাদের এক করে টেলিফিল্ম নির্মাণ করে নির্মাতা নবী বলেন, দুজনেই পাংচুয়াল, ভালো অভিনয় করে। তাদের মধ্যে কাজের ক্ষুধা ও আগ্রহ দেখেছি। যদি তাদের ভালো ভাবে নির্দেশনা দেওয়া যায়, তারা জুটি হিসেবে জনপ্রিয়তা পাবে।

থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘রক্তে ভেজা চিরকুট’। যেখানে একজন ভয়ানক মাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ এবং বৃষ্টি অভিনয় করেছেন ক্রাইম রিপোর্টার (সাংবাদিক) চরিত্রে। আন্ডারওয়ার্ল্ডের তথ্য বের করে আনার জন্য জুনায়েদকে বিভিন্ন ছলচাতুরী করে প্রেমের ফাঁদে ফেলেন বৃষ্টি। এরমধ্যে যেমন লোহমর্ষক ঘটনা রয়েছে, তেমন রোমান্সও রয়েছে বলে জানান বৃষ্টি।

‘কে হবে মাসুদ রানা?’ থেকে বেরিয়ে চ্যানেল আইয়ের ‘যে গল্পের শেষ থাকে না’ নাটকে কাজ করেছেন জুনায়েদ। ১ নভেম্বর সেটি প্রচার হয়। তার ভাষ্য, প্রথম নাটকে আমি হতদরিদ্রের চরিত্রে অভিনয় করি। সেখানে কোনো ক্যারিশমা দেখানোর সুযোগ ছিল না। ‘রক্তে ভেজা চিরকুট’ আমার দ্বিতীয় কাজ। এখানে আমি হিরোয়িজম দেখিয়েছি।

Reneta

তিনি বলেন, প্রতিযোগিতায় থাকাকালীন নবী ভাইয়ের সঙ্গে পরিচয়। নির্মাতা রাজ ভাইয়ের তত্ত্বাবধানে তার নির্দেশিত একটি শর্টফিল্মে কাজ করেছিলাম। তখনই নবী ভাইয়ের সঙ্গে বোঝাপড়া জমে যায়। এই কাজটি করেও মনে হয়েছে আমি আমার কমর্ফোট জোনে কাজ করলাম। আমি সৌভাগ্যবান। শুরুতেই ‘রক্তে ভেজা চিরকুট’-এর মত ভালো প্রোডাকশনে কাজ করলাম।

‘রক্তে ভেজা চিরকুট’-এর অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, রেশমী, সাদিয়া, পনির শিকদার, আজম খান, নবী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজম খানকে হবে মাসুদ রানাচ্যানেল আইজুনায়েদনবীপনির শিকদারবৃষ্টিরেশমীলিড বিনোদনসাদিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT