চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অরুণ জেটলি মারা গেছেন

ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন। শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে ভারতের এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এইমসের এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ৯ আগস্ট থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন অরুণ জেটলি। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর আগে মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হয়েছিল, সংকটপূর্ণ অবস্থার কারণে জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

Banglabid

গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি।

২০১৮ সালের ১৪ মে জেটলির কিডনি প্রতিস্থাপন হয়। ওই সময় থেকেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন জেটলির অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব নেন পীযূষ গোয়েল। শারীরিক অসুস্থতার কারণে কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। অসুস্থতার কারণেই এবার লোকসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। মন্ত্রিত্ব থেকেও অব্যাহতি নেন।

অরুণ জেটলি মোদি সরকারে প্রথম মেয়াদে জিএসটি ও নোট বাতিলের মতো সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Reneta

১৯৫২ সালের ডিসেম্বরে দিল্লিতে অরুণ জেটলির জন্ম। দিল্লির সেইন্ট জেভিয়ার্স থেকে স্কুলের পাঠ চুকিয়ে শ্রীরাম কলেজে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করেন তিনি। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন তিনি।

অরুণ জেটলি পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। ইন্দিরা গান্ধী সরকারের আমলে জরুরি অবস্থার সময় তাকে জেলও খাটতে হয়েছে। তখন তিনি একজন ছাত্রনেতা ছিলেন।

জেল থেকে মুক্তি পাওয়ার পর জেটলি ভারতীয় জনসংঘের একজন সদস্য হিসেবে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর দলটিতে বড় পদে আসীন হন তিনি। জনসংঘই পরে বিজেপিতে রূপ নেয়।

অটল বিহারি বাজপেয়ীর মন্ত্রিসভায়ও ছিলেন তিনি। ২০০৯ সালে বিজেপি বিরোধী দলে থাকাকালে অরুণ জেটলি রাজ্য সভায় বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোজাফফর আহমদের মরদেহে প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা

পরবর্তী

বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘর: অযত্ন-অবহেলার প্রামাণ্য দলিল

পরবর্তী

বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘর: অযত্ন-অবহেলার প্রামাণ্য দলিল

বাল্যবিয়ের দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT