চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে সম্প্রীতি নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা: কাদের

মেরিনা লাভলী মেরিনা লাভলী
২:১৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে সম্প্রীতি নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বানচাল করতেই রংপুরের ঠাকুরপাড়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

রোববার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে এসে  তিনি বলেন, অপরাধী যে কেউ হোক তাদের ছাড় দেয়া হবে না।

এসময় হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, নাসিরনগর ও রামুর ঘটনার মত ঠাকুরপাড়ার সংখ্যালঘুদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এ হামলার সঙ্গে যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক, কেউ রেহাই পাবে না। প্রত্যককে বিচারের আওতায় আনা হবে।

Banglabid

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো এ দিনেই ঠাকুরপাড়ায় আসতে চেয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করার সৎ সাহস না থাকায় বিএনপির মহাসচিব আসেননি।

ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ ১১টি সংখ্যালঘু পরিবারকে ২৫ হাজার করে টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থদের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেন তিনি।

Reneta

টিটু রায় নামের এক যুবকের দেয়া ফেসবুকের স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগে গত ১০ নভেম্বর রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে কথিত এলাকাবাসী। এক পর্যয়ে সলেয়াশাহ হিন্দুপাড়া ও ঠাকুরপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা।

এরই এক পর্যয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হওয়ার ঘটনা ঘটে। আহত হয় বেশ কয়েকজন।

নারায়ণগঞ্জে বসবাস করা টিটু রায়ের (এমডি টিটু) আইডি থেকে গত ২৮ অক্টোবর হয়রত মুহম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর উক্তি করে স্ট্যাটাস দেওয়ার অফিযোগ উঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেররংপুর হিন্দু বাড়িতে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবের স্বীকৃতি পেল চ্যানেল আই

পরবর্তী

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করতে চায় চীন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করতে চায় চীন

আফগান ক্রিকেটাররা এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন আফগানরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT