চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ম্যাসাজ পার্লারে যৌন দাসী থাই নারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠা স্পা ও ম্যাসাজ পার্লার ব্যবসায় থাইল্যান্ডের নারীদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। তবে প্রতারণা বা পাচারের শিকার হয়ে আসা এসব নারীদের অধিকাংশকেই নিয়োজিত করা হয় যৌন ব্যবসায়।

দেশটির পুলিশ, কূটনীতিক এবং অধিকারকর্মীরা জানান, এ বছর মুম্বাই ও পুনের মতো শহরের ম্যাসাজ পার্লারগুলো থেকে, যেখানে আড়ালে যৌন ব্যবসা হয়, অন্তত ৪০ জন থাই নারী পুলিশের অভিযানে উদ্ধার হন। গত জুলাই মাসে পুনের একটি অভিজাত আবাসিক এলাকার একটি পার্লার থেকে ১০ জন থাই নারীকে উদ্ধার করা হয়।

সেভ দ্য চিল্ড্রেন ইন্ডিয়ার প্রোগ্রাম ডাইরেক্টর জয়তি নাল থমসন গণমাধ্যমকে বলেন, “ভারতে ম্যাসাজ সেবা প্রদানের ক্ষেত্রে থাই নারীদের চাহিদা সবচেয়ে বেশি। উজ্জ্বল, ফর্সা ত্বকের জন্যই তাদের হাই প্রোফাইল বিবেচনা করা হয়।”

Banglabid

পুলিশ ও অধিকার কর্মীরা জানান, দীর্ঘ দিন ধরেই নেপাল ও বাংলাদেশের মতো দেশগুলো থেকে নারীদের পাচার করে যৌন ব্যবসায় নিয়োজিত করা হচ্ছিলো। ভারতীয় এবং বিদেশী পর্যটকদের মধ্যে অন্যান্য দেশের নারীদের প্রতি আগ্রহ বাড়ছে, যেমন থাইল্যান্ড।

“প্রথমবারের মতো আমরা এমন প্রবণতা দেখছি।” বলে জানান পুনের মানব পাচার বিরোধী ইউনিটের প্রধান পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় পাতিল। পুনেতে জুলাইয়ের সেই অভিযান পরিচালনা করেছিলেন তিনি।

থাইল্যান্ডের এই নারীদের বিষয়ে সঞ্জয় পাতিল বলেন, “তারা খুব বেশি শিক্ষিত নয়, গরীব ঘরের, নিজ দেশে তাদের পরিবার তাদের আয়ের উপর নির্ভরশীল।”

Reneta

অভিযানের বিষয়ে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একজন অফিসার ক্রেতা সেজে সেখানে যান। সেখানে থাই নারীদের দেখেন তিনি, যাদের যৌন সেবা দিতে বিক্রি করা হচ্ছে। এদের বয়স ২৫ থেকে ৪০ এর মধ্যে।

ঘটনার সঙ্গে জড়িত পার্লারের ম্যানেজার ও অন্যান্য কর্মচারীদের আটক করা হয় বলে জানান তিনি।

থাই নারীদের কেউ কেউ ব্যাংকক এবং অন্যান্য শহরে যৌন কর্মী হিসেবেই কাজ করতেন। আরও লোভনীয় আয়ের প্রস্তাব দিয়ে তাদের ভারতে আনা হয়। থাইল্যান্ডে যেখানে তারা দিনে ৩০৫ বাথ (৯ ইউএস ডলার) আয় করতে পারতেন, সেখানে ভারতে দ্বিগুণ আয় করতে পারে তারা।

পাতিল বলেন, উদ্ধারকৃত নারীরা তিন থেকে চার মাস পর্যন্ত এখানে কাজ করে আসছিলো । তাদের কাছে ১ লাখ রুপি পর্যন্ত ছিলো। দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় ওই নারীদের এখন একটি আশ্রয় শিবিরে রাখা হয়েছে বলে জানান তিনি।

থাইল্যান্ড দূতাবাস নিশ্চিত করেছে, ভারত জুড়ে পার্লারগুলো থেকে ইতিমধ্যে আরও অনেক থাই নারীকে উদ্ধার করা হয়েছে। রাজধানী নয়াদিল্লি, পর্যটন শহর জয়পুর এবং টেক হাব বেঙ্গালুরুর পার্লারগুলো থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের দেশে ফিরিয়ে নেয়া হলে তাদের পুনবার্সন ব্যবস্থা এবং দক্ষতা  বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডদেহ ব্যবসাপার্লার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুয়াম কেন নর্থ কোরিয়ার টার্গেট?

পরবর্তী

নোয়াখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

পরবর্তী

নোয়াখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

মুসলিম বিশ্বে সবচেয়ে ধনী যে ১০ নারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT