চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিদায়ে বাংলাদেশ জুড়ে উল্লাস

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:৪৮ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টি২০ বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের খবরে বাংলাদেশ জুড়ে উল্লাস ছড়িয়ে পড়েছে। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এখন চলছে বিজয় উল্লাস। যেন এ বিজয় ওয়েস্ট ইন্ডিজ নয়, তা বাংলাদেশের!

এ দিন মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে মাঠে নেমেছিলো ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত  জয়ের জন্য তাদেরকে ১৯৩ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। এর জবাবে ব্যাট করতে নেমে লেন্ডন সিমন্সের দুই বার জীবন ফিরে পাওয়া এবং আন্দ্রে রাসেলের ঝড়ো ২০ বরে ৪৩ রানের ইনিংসের ওপর ভর করে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্যামির দল।

বিশ্বকাপের বাছাইপর্বে দুই টাইগার বোলার আরাফাত  সানি এবং তাসকিন আহমেদের সন্দেহজন বোলিং অ্যাকশনের অভিযোগ এবং চেন্নাইয়ে পরীক্ষার নামে প্রহস নিয়ে কম জল ঘোলা হয়নি ক্রিকেট পাড়ায়। এমনকি তাসকিনের ক্ষেত্রে আইসিসি তার নিজের তৈরি নিয়ম ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে আগে থেকেই টাইগার ক্রিকেট প্রেমীদের মধ্যে ভারতীয় ক্রিকেট বিদ্বেষ ভর করে ছিলো।

Banglabid

শেষ দিকে আবার এ ভারতের কাছেই ১ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায়। অনেকে ক্রিকেট ভক্তের মতে, ওই ম্যাচের হারেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। না হলে ভারত নয় সেমিফাইনালে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের থাকার কথা ছিলো।

ভারতের বিপক্ষে হতাশার ওই ম্যাচে শেষ ওভারে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১১ রান। প্রথম তিন বলেই এক ওয়াইড এবং দুই চারে আসে ৯ রান। কিন্তু শেষ দুই বলে ১ রান নিতে ব্যর্থ টাইগাররা। উল্টো ১ রানে হেরে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। এ হারের পর থেকেই ভারতীয় ক্রিকেট সম্পর্কে বিরূপ ধারণা ছড়িয়ে পড়ে।

আজকের খেলাতেও ওয়েস্ট ইন্ডিজের জন্য সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিলো। শেষ ওভারে ক্যারিবিয়দের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৮ রান। তবে টাইগারদের মতো ভুল করেনি গেইলের দল। তৃতীয় ও চতুর্থ বলে এক চার ও ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আন্দ্রে রাসেল।

Reneta

অন্যদিকে ইডেন গার্ডেনে  পাকিস্তানের বিপক্ষেও আশাহত হতে হয়েছে টাইগার ক্রিকেট প্রেমীদের। সবাইকে অবাক করে ওই দিন ইডেন সমর্থন দেয় পাকিস্তানকে।

বিশ্বকাপের শেষ দিকে ঘটে আরেক বিপত্তি। মুম্বাইয়ের হোটেলে কোন বাংলাদেশী সংবাদ কর্মীকে জায়গা দিতে না চাওয়া; সেই সঙ্গে ‘বাংলাদেশী পাসপোর্ট নট অ্যালাউড!’ বলায়। আর এ খবর প্রকাশের পর ভারতীয় ক্রিকেট বিদ্বেষ আরও মারাত্বক আকার ধারণ করে। ওই বিদ্বেষ ছড়িয়ে পড়ে টাইগার ক্রিকেট ভক্তদের মনে। 

আর তাই ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে তারা সবাই ফেটে পড়েছে বিজয়ের উল্লাসে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে বিদায় করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধোনি’র কাণ্ড (ভিডিও)

পরবর্তী

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধোনি’র কাণ্ড (ভিডিও)

দ্বিতীয় ধাপেও এগিয়ে আ. লীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT