চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে বিদায় করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ভারতকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয় বারের মতো টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

কলকাতার ইডেন গার্ডেনে আগামী ৩ এপ্রিল ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

দু’বার ক্যাচ আউট হয়েও নো বলের আশীর্বাদে জীবন ফিরে পাওয়া লেন্ডন সিমন্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫১ বলে ৮৩ রান করে। শেষ দিকে আন্দ্রে রাসেল ২০ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিলো না তাদের। ১৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হার্ড হিটার ক্রিস গেইলের উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারের শুরুতেই জাসপিত বুমরাহ বলে লাইন মিস করে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন গেইল। 

১৩ রান পরেই ফেরেন মারলন স্যামুয়েলস। স্কোর বোর্ডে রান তখন ১৯। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডন সিমন্স এবং জনসন চার্লসের জুটি থেকে আসে ৯৭ রান। ১৪তম ওভারে লেগ অফে স্ট্রক শট খেলতে গিয়ে বিরাট কোহলির বলে রোহিত শর্মার তালুবন্দী হন চার্লস।

শেষ দিকে আন্দ্রে রাসেল এবং লেন্ডল সিমন্স ৪১ বলে ৮০ রানের পার্টনারশিপে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়রা।

Reneta

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিলো ভারতের। ধাওয়ানের বদলি হিসেবে খেলতে নামা অজিঙ্কা রাহানেকে নিয়ে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। অষ্টম ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের প্রথম সাফল্য এনে দিয়েছেন স্যামুয়েল বদ্রি। ৩১ বলে ৪৩ রান করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন রোহিত।

এরপরই পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলতে থাকা কোহলিকে নিয়ে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন অজিঙ্কা রাহানে। ১৬তম ওভারে আন্দ্রে রাসেলের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাহানে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪০ রান।

তার বিদায়ে ধোনিকে সঙ্গে করে ২০ ওবার শেষ করেন কোহলি। শেষ পর্যন্ত কোহলি ৪৭ বলে ৮৯ করে অপরাজিত থাকেন কোহলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT