চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় রেডিও-টিভি নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:২৩ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক, বিনোদন
A A

শুক্রবার (২১ অক্টোবর) থেকে ভারতীয় সব টিভি চ্যানেল ও রেডিও নেটওয়ার্ক নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে। দেশটির স্থানীয় সময় বিকাল তিন’টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-পিইএমআরএর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের ক্যাবল টিভি ও রেডিও অপারেটররা বলিউডের কোনও গান বা ছবিসহ ভারতীয় কোনও খবর বা বিনোদনের কোনও অনুষ্ঠানই আর প্রচার করতে পারবে না।

Banglabid

তবে এই নিষেধাজ্ঞা জারির ফলে সেসব পাকিস্তানিই ভারতীয় টিভি চ্যানেল দেখতে পাবেন যাদের নিজস্ব স্যাটেলাইট ডিশ রয়েছে, এছাড়া বাকিরা বঞ্চিত হবে।

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অনেকের বাড়িতে স্যাটেলাইট ডিশ আছে যেখানে ক্যাবল নেটওয়ার্ক সুবিধা নেই।

এর আগে পাকিস্তানি মিডিয়াকে বলা হয়েছিল ১৫ই অক্টোবরের মধ্যে ভারতীয় অনুষ্ঠানের সংখ্যা যেন ছয় শতাংশে নামিয়ে আনা হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা দেখানোর নির্দেশ দেয়া হয়েছিল।

বলিউড তারকাদের অনুষ্ঠান বা বলিউডের চলচ্চিত্র পাকিস্তানে খুবই জনপ্রিয় annual International Indian Film Academy (IIFA) awards show in Macau July 6, 2013. REUTERS/Tyrone Siu (CHINA - Tags: ENTERTAINMENT) - RTX11EVQ
বলিউড তারকাদের অনুষ্ঠান বা বলিউডের চলচ্চিত্র পাকিস্তানে খুবই জনপ্রিয়
Reneta

নির্দেশ অনুযায়ী পাকিস্তানি চ্যানেলগুলো অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছিল, তবে এখন ভারতীয় অনুষ্ঠান ও চ্যানেল প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আনায় আবারও নতুন করে অনুষ্ঠানসূচি সাজাতে হবে পাকিস্তানি মিডিয়াকে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। ভারতের পক্ষ থেকে এ হামলায় পাকিস্তানকে দায়ী করা হয়। এরপরই থেকেই দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। ওই হামলার পরই ভারত এলওসিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়।

সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই পাকিস্তান নিজ দেশে ভারতীয় চ্যানেল নিষিদ্ধের এ সিদ্ধান্ত নিল।

২০১৪ সাল থেকে কাশ্মীরের উত্তরাঞ্চলে চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান উত্তেজনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ী হলেই কেবল নির্বাচনের ফল মানবেন ট্রাম্প

পরবর্তী

ভারতকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

পরবর্তী

ভারতকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

ইংলিশদের দ্রুত অলআউট করার লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT