চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ভ্যারিয়েন্টের স্থানীয় সংক্রমণ কমাতেই হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫০ অপরাহ্ণ ২৯, মে ২০২১
সম্পাদকীয়
A A

করোনা সংক্রমণে বলতে গেলে বিপর্যস্ত আমাদের প্রতিবেশি দেশ ভারত। সেই ঢেউ ইতোমধ্যে সীমান্তে আছড়ে পড়তে শুরু করেছে। এতে সীমান্তবর্তী জেলাগুলোর সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। সেখানে সংক্রমণের হার এত বেশি যে, এর ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশের সংক্রমণের হার ছয় থেকে ১০ শতাংশে উঠে এসেছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে সাতজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এখন জেলাটিতে কমিউনিটি ট্রান্সমিশন বা স্থানীয় সংক্রমণ শুরু হয়েছে।

আইইডিসিআর অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেছেন: নতুন যে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের ওই ধরনটি শনাক্ত হয়েছে তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন। তাদের কারও ভারত ভ্রমণের ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এ জেলায় সংক্রমণের অবস্থা বিবেচনায় বলাই যায় জেলাটিতে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে।

Banglabid

তিনি বলেন: যত সংক্রমণের হার বৃদ্ধি পাবে, ততই ভাইরাসটি মানুষের মধ্যে প্রবেশ করে তার রূপ পাল্টাবে। শঙ্কার বিষয় হচ্ছে, যতই আমাদের মধ্যে সংক্রমণ ছড়াবে ততই এই পরিবর্তনের মাত্রাও বৃদ্ধি পাবে।

আইইডিসিআর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন: আমরা প্রতিদিন খবর নিচ্ছি, রাজশাহী মেডিক্যালে এখন পর্যন্ত তাদের পর্যাপ্ত রোগী সেবা দেওয়ার জন্য সক্ষমতা রয়েছে। রোগীর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে লকডাউন দেওয়া হবে।

ভারতে নতুন ধরনের এই করোনাভাইরাস কতোটা ভয়াবহ আকার ধারণ করেছে তা আমরা দেখেছি। সেই দুঃসহ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের আরও কৌশলী ও কঠোর উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত সরকারী কোয়ারেন্টাইন ও আইসোলেশনে সেন্টার খোলা যেতে পারে। শনাক্তদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তারা যেন অন্য জেলায় চলে যেতে না পারে, সেটাও নিশ্চিত করতে হবে। এছাড়া জনগণের সচেতনতারও কোনো বিকল্প নেই। এজন্য সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতীয় ভ্যারিয়েন্টসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ‘ইন্দু কি জাওয়ানি’ ছবির প্রযোজকের মৃত্যু

পরবর্তী

সংক্রমণ ৫ শতাংশের নিচে আসলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

পরবর্তী
ফাইল ছবি

সংক্রমণ ৫ শতাংশের নিচে আসলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

যদি শাহরুখকে ছেড়ে চলে যান গৌরী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT