চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
২:৪০ অপরাহ্ণ ২৯, মে ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ না কমলে বাড়বে লকডাউন।

এই এলাকায় করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের সর্বশেষ তথ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের অতি উচ্চসংক্রমণশীল করোনার ভাইরাসে সাত জন আক্রান্ত শনাক্ত। তবে ঐ সাতজনের কারও ভারত ভ্রমণের ইতিহাস নেই। আইইডিসিআর বলছে, করোনার যে কোন ধরন শনাক্তের চেয়েও এখন সংক্রমণ নিয়ন্ত্রণই জরুরি।

অন্যদিকে দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে করোনার নমুনায় পরীক্ষায় এখনো পর্যন্ত ২৩ জনের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের অতি উচ্চ সংক্রমণশীল করোনার ধরণের রোগী শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এবং আইদেশী অব্যাহত ভাবেই করোনার নতুন ধরন শনাক্তে নমুনা পরীক্ষা করছে।

সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সাত জনের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা শনাক্ত। আর সংক্রমণ পরিস্থিতির উপরই নির্ভর করছে লকডাউন কতদিন স্থায়ী হবে।

আইইডিসিআর অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেছেন, যত সংক্রমণের হার বৃদ্ধি পাবে, ততই ভাইরাসটি মানুষের মধ্যে প্রবেশ করে তার রূপ পাল্টাবে। শঙ্কার বিষয় হচ্ছে, যতই আমাদের মধ্যে সংক্রমণ ছড়াবে ততই এই পরিবর্তনের মাত্রাও বৃদ্ধি পাবে।

আইইডিসিআর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আমরা প্রতিদিন খবর নিচ্ছি, রাজশাহী মেডিক্যালে এখন পর্যন্ত তাদের পর্যাপ্ত রোগী সেবা দেওয়ার জন্য সক্ষমতা রয়েছে। যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে লকডাউন দেওয়া হবে।

Reneta

আইইডিসিআর’র বলছে, দেশে এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার ধরনের করোনার সংক্রমণ এখনো বেশি তাই করোনার ধরনের চেয়ে গুরুত্বপূর্ণ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা। তা না হলে করোনার সংক্রমণ যত বাড়বে করোনাভাইরাস তার ধরন পরিবর্তন কতে কমিউনিটিতে এর বিস্তার ঘটনাতেই থাকবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলে করোনার সংক্রমণ বন্ধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের।

আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের মৌসুমী অর্থনীতিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহে স্থানীয় এবং স্বাস্থ্য প্রশাসন কিছু নিয়ম নীতি মেনে কাজ করছে বলছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন সীমান্ত জেলাসমুহে করোনার সংক্রমণ একেবারে কম না। তবে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ হার এখনও আশঙ্কাজনক। দেশের সকল সীমান্ত জেলাগুলোতে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনার সংক্রমণচাপাইনবাবগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT