চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয়দের মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা, বলিউড তারকারা যেতে পারবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ভারতীয় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার। সিদ্ধান্তের জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়েছে নেটিজেনদের একাংশ। বলিউড তারকাদের নিয়ে ট্রলও করছেন নেটিজেনরা। কিন্তু সত্যিই কি বলিউড তারকারা মালদ্বীপে যেতে পারবেন না?

রোববার (২৫ এপ্রিল) এক টুইট বার্তায় ভারত থেকে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়। বলা হয়েছে, ‘আগামী ২৭ এপ্রিল থেকে মালদ্বীপে ভ্রমণকারী ভারতীয় পর্যটকরা যেন জনবহুল দ্বীপগুলোতে না থাকেন। কিছুটা অসুবিধা হলেও ভ্রমণ নিরাপদ রাখার চেষ্টায় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।’

মালদ্বীপের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম মিলে রয়েছে প্রায় আড়াই হাজার ছোট ছোট দ্বীপ। এ দ্বীপগুলোর সমন্বয়েই সৃষ্টি মালদ্বীপ। একটি দ্বীপে একটি করে রিসোর্ট থাকে। ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই স্পিড বোট কিংবা সি প্লেনে করে দ্বীপগুলোতে পৌঁছে যাওয়া যায়। তাতে পর্যটকদের রাজধানী কিংবা স্থানীয় বাসিন্দাদের সংস্পর্শে যেতে হয় না। ফলে জনবহুল স্থানগুলোতে না গিয়েও ইচ্ছে হলে মালদ্বীপে যেতে পারবেন ভারতীয় পর্যটকরা। তাই মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের তেমন কোনো প্রভাব পড়বে না বলিউড তারকাদের ওপর।

Banglabid

অবকাশযাপনের জন্য বলিউড তারকাদের পছন্দের তালিকার প্রথমেই রয়েছে মালদ্বীপ। ছুটি পেলেই মালদ্বীপ ভ্রমণে চলে যান তারা। করোনায় নাজেহাল ভারত। এই পরিস্থিতিতেও একের পর এক বলিউড তারকা উড়াল দিচ্ছেন মালদ্বীপের উদ্দেশে। সম্প্রতি ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন জাহ্নবী কাপুর, শ্রদ্ধা কাপুর, টাইগার শ্রফ, দিশা পাটানি, সারা আলী খানের মতো বলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সমালোচনার শিকার হয়েছেন অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবলিউডভারতভ্রমণ নিষেধাজ্ঞামালদ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল 

পরবর্তী

‘আমাদের বিক্রি করে দেদারছে পয়সা কামাচ্ছে তারা’

পরবর্তী

‘আমাদের বিক্রি করে দেদারছে পয়সা কামাচ্ছে তারা’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT