চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙা রেকর্ড বাজানো বন্ধ করুন: খালেদাকে নাসিম

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:১২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভাঙা রেকর্ড বাজানো বন্ধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে দেশে বিক্রি করে দিয়েছেন; খালেদা জিয়ার এম অভিযোগের জবাবে নাসিম বলেন, খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। আপনার ভাঙা রেকর্ড বাজানো বন্ধ করুন। এদেশের মানুষ আপনার মিথ্যাচার গ্রহণ করেনি। হতাশায় ভুগতে ভুগতে তার এ অবস্থা।

সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন কমিটির এক সভা শেষে তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে কখনও এমন চুক্তি করেনি, যাতে দেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে। এবারও এর ব্যাত্বয় ঘটেনি। এবার যেসকল চুক্তি করা হয়েছে, সেগুলোতে স্পষ্টত দুই দেশেেই স্বার্থ সংরক্ষিত হয়েছে। এতে করে দু’দেশেরই আর্থ-সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।

Banglabid

বিচার বিভাগের ক্যাডারদের প্রশিক্ষণের জন্য ভারত পাঠানো সম্পর্কিত বিএনপির সমালোচনার জবাবে নাসিম বলেন: এটা সকল দেশেই হয়ে আসছে। আমরা অন্যদেশে যাবো। আবার অন্যরাও আসবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। সমালোচনা করে বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছে।

এর আগে, ঐতিহাসিক মুজিব নগর দিবসের কর্মসূচি তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মুজিব নগর দিবসের কর্মসূচি:
১৭ এপ্রিল ২০১৭ সোমবার

Reneta

ভোর ৬-০০ টায়: বঙ্গবন্ধু ভবন এবং দেশের সকল জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সকাল ৭-০০ টায়: বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন।

মুজিব নগরের কর্মসূচি:

:ভোর ৬-০০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

: সকাল ১০-০০ টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।

: সকাল ১০-১৫মি. গার্ড অব অনার।

:সকাল ১০-৩০টায় মুজিবনগর দিবসের জনসভা।

১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

বিকেল ৩-০০মি. আলোচনা সভা: স্থান-কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন(খামারবাড়ি, ফার্মগেট)

সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি বিরোধী তদন্তে সহায়তা করতে রাজি ফেসবুক: তারানা

পরবর্তী

মোহামেডানে তামিমের সঙ্গী মিরাজ, তাইজুল

পরবর্তী

মোহামেডানে তামিমের সঙ্গী মিরাজ, তাইজুল

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কাশিমপুর কারাগার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT