চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাই আমার স্কুটিটা খুঁজে দেন, আমি ভিক্ষা করে খাই না কষ্ট করে খাই’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:৪৯ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

দুইদিন আগে এক পাঠাও চালকের সঙ্গে পরিচয় হয় জীবিকা হিসেবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেওয়া শাহনাজ আক্তার পুতুলের। ওই চালক তাকে একটা স্থায়ী চাকরি দিবে বলে রাজধানীর খামার বাড়িতে নিয়ে আসেন। তারপর অভিনব কৌশলে তার স্কুটিটি ছিনতাই করে নেন।

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে তিনটার ভেতর এ ঘটনাটি ঘটে বলে জানান শাহনাজ আক্তার পুতুল।

বিষয়টি জানতে চাইলে শাহনাজের মুঠোফোনে রিং হওয়ার পর সে প্রতিবেদকের পরিচয় জানার পর কেঁদে উঠেন, তিনি বার বার বলতে থাকেন ভাই আমার স্কুটিটা খুঁজে দেন, আমি ভিক্ষা করে খাই না, কষ্ট করে খাই’।

তিনি বলেন, স্কুটি কেনার ধারের টাকা এখনো শোধ হয়নি, এরমধ্যে আজ ছিনতাই হলো। আপনারা যেভাবে পারেন বাইকটি খুঁজে দেন।

ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন শাহনাজ। মুঠো ফোনেও ঠিকমতো কথা বলতে পারছিলেন না। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ওই পাঠাও চালক জনি নামে পরিচিত হয়েছিল শাহনাজের সঙ্গে। ওই চালকের ব্যাপারে পাঠাও কর্তৃপক্ষের কাছে কোনো রেকর্ড নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করছি তার বাইকটি উদ্ধার করার জন্য।

Reneta

এরই মধ্যে শাহনাজের অভিযোগ গ্রহণ করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা (নং- ১৪) দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি শ্যামলীতে জনি নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শাহনাজের। জনি নিজেকে পাঠাও রাইডার পরিচয় দিয়ে শাহনাজকে একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেয়।

এজন্য মঙ্গলবার শাহনাজকে খামারবাড়ি এলাকায় যেতে বলে। কথা অনুযায়ী শাহনাজ খামারবাড়িতে গেলে জনি তাকে নিয়ে বিমানবন্দর যেতে বলে। এভাবে বিমানবন্দর থেকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে আবার মানিক মিয়া এ্যাভিনিউ রাজধানী স্কুলের সামনে এসে দুইজন চা খায়।

তখন জনি বলে, স্কুটি কিভাবে চালাতে হয়? শাহনাজকে একটু দেখার কথা বলে স্কুটির চাবি নিয়ে নেয়। এরপর সেই ব্যক্তি স্কুটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এজাহারে জনির একটি মুঠোফোন নম্বরও  উল্লেখ করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, অসহায় একটা মেয়ের বাইকটি ছিনতাইয়ে জড়িতকে ছাড় দেয়া হবে না। আমরা মামলা নিয়েছি, ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে।

মিরপুর সাড়ে এগারোতে বাসরত শাহনাজ আক্তার পুতুল প্রায় ২ মাস ধরে স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের মাধ্যমে মোটরবাইক চালাচ্ছেন। বাইক শেয়ারিংয়ে নারী-পুরুষে তিনি ভেদাভেদ করতেন না। আর এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে তিনি বেশ পরিচিতি পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাইক ছিনতাইলিড নিউজশাহনাজ আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডকে ‘স্বাদহীন সস ফ্যাক্টরি’ বললেন টারান্টিনো

জুন ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার

জুন ৪, ২০২৬

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

জুন ৪, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুন ৪, ২০২৬

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT