চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে ছিলেন বঙ্গবন্ধু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
রাজনীতি
A A
বঙ্গবন্ধুর ছবি ও ভাষণ, বাংলাদেশে জাতীয় দিবসের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন: ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এসময় তিনি বলেন: একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। রাস্তাঘাট নেই, ব্রিজ-কালভার্ট নেই, দেশের অর্থনীতির অবস্থা ভঙ্গুর। সেই ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যখন তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটালেন, তার নেতৃত্বে যখন সারা বিশ্ব বাংলাদেশের প্রসংশা করতে শুরু করলেন। ঠিক তখনই দেশী-বিদেশী স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করল। বঙ্গবন্ধুর বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে লালে লাল করল। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা মধ্যে দিয়ে বাংলাদেশের মানচিত্রকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় সভায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

Banglabid

ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রহমান বলেন, যে জয় বাংলা স্লোগান ছিল সবার মুখে মুখে। যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর সেই সেই জয় বাংলা স্লোগান বন্ধ করে দেয়া হলো। তারা চেয়েছিল- জয় বাংলা স্লোগান না থাকলে স্বাধীনতার চেতনাও আর থাকবে না। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কাজে আসেনি। আজ বাংলার প্রতিটি স্থানে জয় বাংলা স্লোগান উচ্চারণ হচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি উল্লেখ্য করে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, তখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। কিন্তু অনেকেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেনি। যারা আন্দোলন করেছে- তাদের চোখ উপড়ে ফেলা হয়েছে। নানামুখী নির্যাতন করা হয়েছে। জেল-জুলুম সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম করছেন জানিয়ে তিনি আরও বলেন, মৃত্যুকে আলিঙ্গন করে বঙ্গবন্ধুকন্যা বাংলার মাটিতে পা রেখেছিলেন। স্বাধীনতা বিরোধীরা তাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনাকে দামিয়ে রাখতে পারেনি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার মধ্যেই আজ আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাই। শেখ হাসিনার বেঁচে আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিক ভাবে বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। গৃহহীন ঘর পাচ্ছে, বস্ত্রহীন বস্ত্র পাচ্ছে। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দীন নাছিমআফজালুর রহমান বাবুআব্দুর রহমাননির্মল রঞ্জন গুহস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানের জন্য অভিনয়কে দেড় বছরের ছুটি!

পরবর্তী

পান্টের পাশে দাঁড়ালেন বিরাট

পরবর্তী
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্টের পাশে দাঁড়ালেন বিরাট

জনসমাগমে মানুষের চলাচল, বাংলাদেশে বিভিন্ন বয়সের মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নৌকার পরাজয় হতে পারে না’ 

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT