চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় ‘বীরাঙ্গনা’ স্পর্শিয়া

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৭:৩৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
বিনোদন
A A
স্পর্শিয়া

স্পর্শিয়া

ছোট পর্দার তারকা অর্চিতা স্পর্শিয়া এখন বড় পর্দায় খুবই ব্যস্ত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘অমানিশাকাল’ ছবির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এখানে তিনি একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন। ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস।  নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন লোকেশানে ছবির শুটিং হয়।

ছবিতে স্পর্শিয়ার চরিত্রের নাম ফাতেমা। স্পর্শিয়া বলেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছি। তাও আবার এমন একটি চরিত্রে, যা রীতিমত চ্যালেঞ্জিং। প্রথমে একটু ভয়ে ভয়ে ছিলাম, কীভাবে করব চরিত্রটি। কিন্তু পরিচালকের সহযোগিতায় তা খুব সহজ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত মুক্তিযুদ্ধের গল্পগুলোতে বীরাঙ্গনাদের কথা খুব একটা থাকে না। সেদিক থেকে এই ছবিটি নতুন মাইলফলক হবে। নতুন প্রজন্মের দর্শক অনুধাবন করতে পারবেন, নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে এ দেশের অনেক নারী মুক্তিযোদ্ধা কতটা ত্যাগ স্বীকার করেছিলেন।’

Banglabid

ইরানী বিশ্বাস বলেন, ‘আমি এই পর্যন্ত মুক্তিযুদ্ধের অনেক চলচ্চিত্র, টেলিফিল্ম, নাটক দেখেছি। সব জায়গায় একটা বিষয়ের অভাব বোধ করেছি। তা হলো বীরাঙ্গনাদের ব্যারাক জীবন। নয় মাসে তারা পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে যে অমানবিক জীবনযাপন করেছেন, তার সঠিক চিত্র কোথাও তুলে ধরা হয়নি।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস বন্দী অবস্থায় যে বিভৎস নির্যাতনের শিকার হয়েছিল নারীরা, তার খন্ডচিত্র তুলে ধরা হয়েছে ছবিতে।’

ছবিতে অন্য চরিত্রগুলোতে অভিনয় করেন মাহমুদুল ইসলাম মিঠু, চঞ্চল সৈকত, হাফিজুর রহমান সুরুজ, রিমু রোজা, আফ্ফান মিতুল, রেশমী রেশমা, রাইসা, বিউটি এবং নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল থিয়েটারের সদস্যরা।

Reneta

‘অমানিশাকাল’ ছাড়াও স্পর্শিয়ার দুটি ছবির কাজ চলছে। একটি অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’, অন্যটি ‘কাঠবিড়ালী’।

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হচ্ছে ‘দীপ্ত মিনি সিরিয়াল’

পরবর্তী

মিস্টার বিনের মৃত্যু!

পরবর্তী
রোয়ান অ্যাটকিনসন

মিস্টার বিনের মৃত্যু!

ভারতে ঢুকেছে দুই সহস্রাধিক হুজি-জেএমবি জঙ্গি: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT