চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক অ্যাডাম’র লুক প্রকাশ করলেন ডোয়াইন জনসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২১
বিনোদন
A A

হলিউড তারকা ডোয়াইন জনসন বহু প্রতীক্ষিত ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’র লুক প্রকাশ করেছেন। এই ছবিতে ‘অ্যান্টি হিরো’ চরিত্রে দেখা যাবে ‘দ্য রক’ খ্যাত এই অভিনেতাকে।

ইনস্টাগ্রামে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির লুকের ছবি শেয়ার করেছেন ডোয়াইন জনসন। শার্ট ছাড়া, সুঠাম শরীরের পেশীগুলোকে ক্যামেরায় ফুটিয়ে তুলতে মেকআপ আর্টিস্টকে কসরত করতে দেখা গেছে ছবিতে।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার দক্ষ মেকআপ আর্টিস্ট জোয়েন রেহবেইন শরীরের বিশেষ কিছু স্থানে সাদা দাগ দিয়ে দিচ্ছেন যেন ভিজ্যুয়েল ইফেক্টস টিম সেগুলো ট্র্যাক করতে পারে এবং শত্রুদের সঙ্গে ব্ল্যাক অ্যাডাম লড়ার দৃশ্যে আমার মাসল ফাইবারগুলো কম্পিউট করতে পারে।

অভিনেতা আরও জানিয়েছেন, ‘ব্ল্যাক অ্যাডাম’-এর চূড়ান্ত শুটিং চলছে। আর এক সপ্তাহ চলতে পারে শুটিং। এই ছবির জন্য কঠিন পরিশ্রম, ডায়েট ও ব্যায়াম করতে হয়েছে অভিনেতাকে। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ ছিল এটি। কারণ, দর্শকের মনের মতো একটি ‘অ্যান্টি হিরো’ চরিত্র উপহার দিতে যাচ্ছেন তিনি।

Banglabid

ওয়ার্নার ব্রাদার্সের সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্লাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে তা বেশি যুক্তিযুক্ত। শাজামের সাথে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল রয়েছে। শাজামের শক্তি আসে বিভিন্ন গ্রিক ও রোমান দেবতাদের থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তি আসে কয়েকজন মিশরীয় দেবতাদের থেকে। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে এবং ব্ল্যাক অ্যাডাম তার পরিবারকে হারায়। এই ঘটনার প্রেক্ষিতেই সে এক অ্যান্টিহিরোতে পরিণত হয়।

২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’।

 

View this post on Instagram

 

A post shared by therock (@therock)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোয়াইন জনসনব্ল্যাক অ্যাডামলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় করোনা সংক্রমণ কমায় ভ্রমণবিধিতে পরিবর্তন

পরবর্তী

‘হ্যারি পটার’ রিইউনিয়নে যাওয়ার সময় নেই ড্যানিয়েল র‍্যাডক্লিফের

পরবর্তী

'হ্যারি পটার' রিইউনিয়নে যাওয়ার সময় নেই ড্যানিয়েল র‍্যাডক্লিফের

কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT