চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার হত্যা নিয়ে তথ্যচিত্রসহ চার প্রকল্প দ্য ববস অ্যাওয়ার্ড জিতল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০২, মে ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের আয়োজনে ‘দ্য ববস’ প্রতিযোগিতায় বাংলাসহ চার ভাষার অনুকরণীয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং তাদের কাজ পুরস্কার জিতেছে। বাংলাদেশে ব্লগার হত‍্যা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘‘রেজর’স এজ”সহ ইরান, জার্মানি এবং ভারতের প্রতিযোগীরা ‘জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এছাড়া পাঠকের ভোটে ‘ইউজার অ্যাওয়ার্ড’ জয় করেছে বাংলাদেশের আলোকচিত্রী জিএমবি আকাশের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের একদিন আগে ডয়চে ভেলের জুরিবোর্ড বিজয়ীদের নাম ঘোষণা করে।

নাগরিক সাংবাদিকতা বিভাগে বিজয়ী ‘নাস্তিকের ধর্মকথা’ ছদ্মনামে ব্লগ লেখা একজন বাংলা ব্লগারের ‘‘রেজর’স এজ” তথ্যচিত্রে বাংলাদেশ থেকে  ব্লগারদের জীবন বাংলাদেশে কীভাবে হুমকির মুখে রয়েছে তা তুলে ধরেছেন।

Banglabid

ইরানের মেয়েরা হিজাবসহ ‘ইসলামিক পোশাক’ না পড়লে যে শাস্তি দেওয়া হয়, সে বিষয়ক পুলিশের নজর এড়াতে তৈরি এক মোবাইল অ্যাপ ‘গেরশাদ’ প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে। কোন রাস্তায় পুলিশ বাহিনী চেকপোস্ট বসিয়ে শাস্তি দিচ্ছে, অ্যাপের মাধ্যমে তা অন্যরা জেনে যায়৷ ফলে সহজেই পুলিশি হয়রানি এড়াতে সেই চেকপোস্ট পরিহার করে চলা সম্ভব হয়।

সামাজিক পরিবর্তন বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারণা ‘স্টপ এসিড অ্যাটাকস’। ‘স্টপ এসিড অ্যাটাকস’ প্রচারণার উদ্যোগে ভারতের আগ্রায় একটি ক্যাফে চালু করা হয়েছে যেখানে অ্যাসিড সন্ত্রাসের শিকার মেয়েরা কাজ করেন।

শিল্প এবং সংস্কৃতি বিভাগে জার্মানির ‘সেন্টার ফর পলিটিক্যাল বিউটি’ ‘জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এই সংস্থা শিল্প এবং রাজনীতির সীমান্তে প্রতিবাদের আয়োজন করে। ভিন্নধর্মী প্রতিবাদের পদ্ধতি ব্যবহারের কারণে জার্মানিতে অনেক মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে প্রকল্পটি। শরণার্থী ইস্যুতে বিভিন্নভাবে জনসচেতনতা সৃষ্টি করেছে তারা।

Reneta

এ বছর ‘দ্য ববস’ প্রতিযোগিতায় ২,৩০০ মনোনয়ন জমা পড়েছিল, এর মধ্য থেকে চূড়ান্ত পর্বের ১২৬টি প্রকল্পের মধ্য থেকে চারটি প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করে। এবছরের জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

ছবি- ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ খেলছেন সাকিব?

পরবর্তী

গণমাধ্যম ‘নিয়ন্ত্রণমূলক’ ধারা বাতিল চায় টিআইবি

পরবর্তী

গণমাধ্যম ‘নিয়ন্ত্রণমূলক’ ধারা বাতিল চায় টিআইবি

মজিবুরকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সংসদে শোক প্রস্তাব

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT