চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ পার্লামেন্টে তিন বাঙালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের ৫০ মিলিয়ন ভোটার ৬শ’৫০টি আসনে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন। এসব আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখায় ১১ জন বাংলাদেশি। তাদের সাতজনই লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জায়গা করে নিয়েছে ৩ বাঙালি। তারা হলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী, রুশনারা আলী এবং ড. রূপা হক।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী:

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের সাইমন মারকাসকে এক হাজার একশ’ ৩৮ ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন।

টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী দক্ষিণ-পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ, ব্রুনেই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে বাল্যকাল কাটিয়েছেন।

রুশনারা আলী:

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি রুশনারা আলী ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনেও এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি লেবার দলের হয়ে ইংল্যান্ডের বেথনালগ্রীন ও বো আসন থেকে নির্বাচিত হয়েছেন প্রায় পঁচিশ হাজার ভোটের ব্যবধানে। রুশনারা পেয়েছেন ৩২ হাজার তিনশ’৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮হাজার সাত ভোট।

সিলেটের বিশ্বনাথ উপজেলার বুরকী গ্রামের মেয়ে রুশনারা আলী।

ড. রূপা হক:

লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন লেবার পার্টির বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী ড. রূপা হক। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনের নির্বাচনে মাত্র ২৭৪টি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।

এই আসনে রূপা হক ২২ হাজার ২টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এঞ্জি ব্রে ২১ হাজার ৭শত ২৮ টি ভোট লাভ করেন।

রূপার বাবা-মা ১৯৬০ সালে ব্রিটেনে আসেন। ১৯৭২ সালে লন্ডনের হেমারস্মিথে জন্ম নেয়া রূপা ১৯৯১ সালে লেবার পার্টির সদস্য হন। তিনি একাধারে লেখক, কলামিস্ট, মিউজিক ডিজে। রূপা হকের আদি বাড়ি পাবনায়।

ট্যাগ: ব্রিটেন নির্বাচনব্রিটেনের নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে আবারো কনজারভেটিভ পার্টি

পরবর্তী

সালমান খানের সাজা স্থগিত

পরবর্তী

সালমান খানের সাজা স্থগিত

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে, ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ নিহত ৬

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT