ক্রিকেট

ব্রাদার্সকে হারাল খেলাঘর

ব্রাদার্সকে হারাল খেলাঘর

সমান ম্যাচে দুই দলেরই পয়েন্ট ছিল ৬ করে। ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে তিন উইকেটে হারিয়ে এগিয়ে গেল খেলাঘর সমাজকল্যাণ সমিতি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্সের দেয়া ১৮৮ রানের সহজ লক্ষ্য তিন উইকেট ও তিন বল হাতে হাতে রেখে টপকায় খেলাঘর।

লিগে টানা দ্বিতীয় জয় দলটির। আগের ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পাওয়া ভারতীয় ব্যাটসম্যান অশোক মানেরিয়া এ ম্যাচেও ৫৫ রানের ইনিংস খেলে জয়ের নায়ক।

সাদিকুর রহমান ৩৫ ও রাফসান আল মাহমুদ করেন ৩০ রান। দুই ওপেনার ৬৭ রানের জুটি গড়ে শক্ত ভীত দেন দলকে।

মেহেদী হাসান রানা ও সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাখাওয়াত হোসেন, অলক কাপালী ও খালিদ আহমেদ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভারে ১৮৭ রানে গুঁটিয়ে যায় ব্রাদার্স। অধিনায়ক অলক কাপালি করেন সর্বোচ্চ ৬৬ রান। ৩৩ রান করে অপরাজিত থাকেন সোহরাওয়ার্দী শুভ। টপঅর্ডারে সমান ২১ রান করে যোগ করেন ভারতীয় দেবব্রত দাস ও জুনায়েদ সিদ্দিক।

খেলাঘরের পেসার হাসান মাহমুদ নেন তিন উইকেট। মঈনুল ইসলাম নেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাদ্দাম ও মাসুম খান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…