পাকিস্তান সিনেটে হিন্দু নারীর ঐতিহাসিক জয়

পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো হিন্দু নারী সিনেটে এমপি পদে নির্বাচিত হয়েছেন। দেশটির বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে কৃষ্ণা কুমারী নামের এ নারীকে মনোনয়ন দেয়া হয়েছিল।
কৃষ্ণা কুমারী পাকিস্তানের সিন্ধু প্রদেশে সংরক্ষিত নারী আসনে জয় লাভ করেন।
তার এ জয় সিন্ধু প্রদেশে নারী এবং পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য মাইল ফলক হিসেবে দেখছে।
এর আগে পিপিপি থেকে প্রথম কোনো নারী হিসেবে রত্না ভাগওয়ানদাস চাওলাকে মনোনীত করা হলেও তিনি জয় লাভ করতে পারেননি।
৩৯ বছর বয়সী কৃষ্ণা ১৯৭৯ সালে সিন্ধের নগরপারকরে জন্মগ্রহণ করেন। তিনি এবং তার ভাই পিপিপির রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



