চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীদের পাশে ক্যাটরিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
বিনোদন
A A

করোনার এই সংকটপূর্ণ কালের শুরু থেকেই বলিউডের চলচ্চিত্র অঙ্গনের অনেককেই সহায়তা করে এসেছেন বলিউড তারকারা। তবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অনেকে সহায়তা পেলেও এতদিন সহায়তা পাননি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা। ফলে কঠিন আর্থিক সমস্যার মধ্যদিয়ে যাচ্ছে তারা। তাই এবার এসব নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ক্যাটরিনা বলিউডের ১০০ জন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ দিয়ে সাহায্য করেছেন। যাতে তারা বিকল্প অর্থ রোজগারের পথ খুঁজে নিতে পারেন। এবং কিছুটা হলেও যেন তাদের আর্থিক সংকট কাটিয়ে তুলতে পারেন।

বলিউডের ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীদের সঙ্গে সমন্বয়কারী রাজ সুরানি এ বিষয়ে জানিয়েছেন, ক্যাটরিনার সাহায্য হিসেবে পাঠানো অর্থ দিয়ে এইসব নৃত্যশিল্পীরা ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। এই যেমন- টিফিন পরিষেবা, সৌন্দর্য পরিষেবা, ঘরে তৈরি চকোলেট বিক্রি, অনলাইনে সবজি বিক্রি ইত্যাদি।

তিনি আরো জানান,  বিগত কয়েক মাস যাবত ব্যাকগ্রাউন্ড ডান্সারদের জন্য খুবই কঠিন সময় ছিল। উপার্জনের কোন উৎস ছিল না তাঁদের। 

তিনি ক্যাটরিনা কাইফকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার মতো তারকারা এইভাবে বলিউডের নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ানোয় অনেকেই এখন এই সংকটজনক পরিস্থিতিতে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে।

এছাড়াও বলিউডের সিনিয়র ড্যান্সার হেতাল, যিনি ক্যাটরিনার কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছেন তিনি জানিয়েছেন, তিনি এখন খুব ভোরে উঠে কাছের সবজি মার্কেটে গিয়ে সবজি কিনে এনে অনলাইনে স্থানীয়দের মধ্যে বিক্রি করেন।

কবে আবার গানের শ্যুটিং হবে সে ব্যাপারে এখনো কোন খবর না থাকায় বর্তমানে বিকল্প আয়ের পথ খুঁজেই সবাই জীবন যাপন করছেন।

ট্যাগ: করোনা কালক্যাটরিনা কাইফনৃত্যশিল্পীবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলেকে উল্টো করে বেঁধে মারধর, বাবা গ্রেপ্তার

পরবর্তী

খেলার জন্য উন্মুখ হয়ে আছেন সাব্বির

পরবর্তী

খেলার জন্য উন্মুখ হয়ে আছেন সাব্বির

মাঠেই মেসিকে জবাব দিতে লেভানডোভস্কিকে বলছেন মুলার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT