চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে উল্টো করে বেঁধে মারধর, বাবা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

ঝগড়া করে দিনকয়েক আগে মা চলে যান মায়ের বোনের বাড়ি। তারপর থেকে বাবার জিম্মায় দিন কাটে এগারো বছরের কিশোরের। সেদিন ইচ্ছা হয়েছিল মিষ্টি খাবে। বাবাকে জানায়নি সে। বরং কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে সামান্য গম নেয় কিশোর। সেই গমের বিনিময়ে মিষ্টি কেনে। তা জানার পর আর নিজেকে সামলে রাখতে পারেননি বাবা। শাস্তি দিতেই ছেলেকে উলটো করে ঝুলিয়ে দেন। এরপর শুরু হয় বেধড়ক মারধর। এমনকি সন্তানের গায়ে গরম পানি ঢেলে  দেওয়া হয় বলেও অভিযোগ।

ভারতের উত্তরপ্রদেশের মেওয়ালি গ্রামের এই ঘটনার নৃশংস ঘটনা ঘটে। সন্তানের উপর নারকীয় অত্যাচারের ওই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, মারধরের সময় প্রতিবেশীরা আশেপাশেই উপস্থিত ছিল। তবে কেউ ওই ব্যক্তিকে মারধরে বাধা দিতে এগিয়ে আসেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিও নজর এড়ায়নি পুলিশেরও। তারপরই ভারতের জাগন থানার পুলিশ অকথ্য অত্যাচারের অভিযোগে ওই কিশোরের বাবাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ৪৫ বছরের বাবা গুড্ডু খান। তিনটি সন্তান রয়েছে তার। যাকে মারধর করা হয়েছে সে তার প্রথম সন্তান। নানা খুঁটিনাটি বিষয়ে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য লেগেই থাকে। দাম্পত্য সম্পর্ক ঠিক সুখের না হওয়ায় স্ত্রী তার শ্যালিকার বাড়ি চলে গিয়েছেন। আপাতত তিন সন্তানকে দেখভালের দায়িত্ব তার। বাড়ি থেকে গম ‘চুরি’ করে নিয়ে গিয়ে মিষ্টি কেনার কথা জানার পর নিজেকে আর সামলে রাখতে পারেনি। তাই ছেলেকে মারধর করে।

নিজের সন্তানের উপর অমানবিক অত্যাচারের সময় কি মদ্যপ অবস্থায় ছিল গুড্ডু? অভিযুক্তের দাবি সে নেশাগ্রস্ত অবস্থায় সন্তানকে মারধর করেনি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। কিশোরেরও চিকিৎসা বন্দোবস্ত করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের উত্তরপ্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT