চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী কল্যাণ ব্যাংককে ঘিরে শাহদীন মালিকের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি, প্রবাস সংবাদ
A A

বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, ব্যাংক তৈরি করা মানেই একটা লুটপাটের জায়গা তৈরি করা। গত আগস্ট মাসে প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সে প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রিফিউজিস অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতিপ্রকৃতি-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Banglabid

ড. শাহদীন মালিক বলেন, বাংলাদেশে যতগুলো ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে তার সিংহভাগই হয়েছে সরকারি ব্যাংকগুলোতে। হাজার হাজার কোটি টাকা এসব ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে।

গত আগস্ট মাসে প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন ব্যাংকটি যেকোনো গ্রাহক থেকে আমানত সংগ্রহ ও ঋণ দেয়াসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম করতে পারে।

বিশিষ্ট এই আইনজীবী বলেন, প্রবাসী ব্যাংক থেকেও কয়দিন পর একই ধাচে অর্থ বের করে নিয়ে যাওয়া হবে। এই ব্যাংকে কিছু টাকা আসবে, আর সেগুলো রাজনৈতিকভাবে খরচ করা হবে।

Reneta

তিনি বলেন, প্রবাসীদের অর্থ নিয়ে এই ব্যাংক তৈরি করা হয়। আর ব্যাংক তৈরি করাটা নি:সন্দেহে একটা লুটপাটের জায়গা তৈরি করা।

এই ব্যাংক সম্পর্কে রামরু’র প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ৯ মাসে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী গেছেন ৬ লাখ ১৪ হাজার ৫৮৫ জন। কিন্তু প্রবাসীদের কল্যাণে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও ২০১৮-১৯ অর্থবছরে এই পর্যন্ত মাত্র ৩ হাজার ৮৬ প্রবাসীকে ৪১ কোটি ৬৯ লাখ টাকা অভিবাসন ঋণ দিয়েছে ব্যাংকটি।

এছাড়া প্রতিষ্ঠার পর থেকে চলতি (ডিসেম্বর) মাসের ১৭ তারিখ পর‌্যন্ত ৩১ হাজার ৩৬৫ জন অভিবাসীকে মোট ৩৩২ কোটি ৯৫ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। তবে এর মধ্যে ঋণ পরিশোধ করা হয়েছে ২৫২ কোটি ২১ লাখ টাকা। সেই হিসেবে বকেয়া ঋণ মাত্র প্রায় ৮০ কোটি টাকা।

এই ব্যাংকের কাজের মূল্যায়ণ এখনও করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রবাসীদের মধ্যে ঋণ বিতরণের লক্ষ্যে ২০১১ সাল প্রতিষ্ঠি হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। তখন ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের মালিকানায় বিশেষায়িত ব্যাংক হিসেবে এর অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের ৯৫ শতাংশ মালিকানা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড।

বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষায়িত খাতের ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংকের মূলধন রয়েছে ৪শ কোটি টাকা। শাখা রয়েছে ৬৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীব্যাংকব্যাংক ঋণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

পরবর্তী
ছবি: বাফুফে

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT