চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং মেলা নতুন দ্বার উন্মোচন করেছে

শাকের আদনান শাকের আদনান
৮:০২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

ব্যাংকিং মেলা ব্যাংকিং খাতের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন ব্যাংকাররা। তারা বলছেন, এমন আয়োজনে ব্যাংকের সঙ্গে মানুষের সেতুবন্ধন তৈরি হয়েছে। দেশের উন্নয়নে কাউকে পেছনে ফেলে নয়, বরং দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার চেষ্টা করছে ব্যাংকগুলো।

একটা সময় ছিলো যখন ব্যাংকের সেবা নিতে গ্রাহককে ব্যাংকের কাছে যেতে হতো। এখন ব্যাংকই যাচ্ছে মানুষের দোরগোড়ায়। বাংলাদেশ ব্যাংক এর আয়োজনে প্রথম ব্যাংকিং মেলায় অংশ নেয় দেশী-বিদেশী ৫৬টি ব্যাংকসহ ৮০টি আর্থিক প্রতিষ্ঠান। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫দিনের মেলায় তরুণ উদ্যোক্তা এবং দর্শনার্থীসহ ৪৭ হাজার মানুষের সমাগম হয়।

এনআরবিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান বলেন, আমরা বুঝতে পেরেছি যে গ্রাহকরা কি চাচ্ছে। তাদের চাওয়া আলোকেই আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করবো।

Banglabid

মধুমতি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহিন হাওলাদার বলে, বৃহত্তম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য এই মেলা সচেতনতা সৃষ্টি করতে পেরেছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যস্থাপনা পরিচালক এম এ ইউসুফ বলেন, সব ব্যাংকগুলো যখন একটা মেলায় আসে, তখন গ্রাহকের জানার পরিধি অনেক বাড়ে। ব্যাংকগুলোর মধ্যে তুলনা করতে তার জন্য সুবিধে হয়। এই মেলার উদ্দেশ্য শতভাগ সফল হয়েছে।

বিভিন্ন ব্যাংকের সেবা সম্পর্কে গ্রাহকদের তুলনামূলক বিশ্লেষণে সুযোগ করে দেয় এ মেলা। এক্সিম ব্যাংক স্পন্সর পরিচালক মো. হাবিব উল্লাহ্ ডন বলেন, মেলায় এসে ব্যবসায়ীরা প্রত্যেক ব্যাংককে অনুরোধ করেছেন সুদের হারটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার। গ্রাহকের দাবি ও তাদের সঙ্গে সরাসির কথা বলার একটা সুযোগ হয়েছে এই মেলার মাধ্যমে।

Reneta

শুধু রাজধানীকেন্দ্রিক নয়, উদ্যোগের শতভাগ সফলতার জন্য বিভাগীয় ও জেলা শহর এমনকি গ্রাম পর্যন্ত এ ধরনের আয়োজন বছরে দু’বার করার পরামর্শ ব্যাংকারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংকিং মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯৭১ সালের এইদিনে মিত্রবাহিনী যোগ দেয় মুক্তিবাহিনীর সঙ্গে

পরবর্তী

‘আগে রিকসা যেতে পারতো না, এখন প্লেন ল্যান্ড করানো যাবে’

পরবর্তী

‘আগে রিকসা যেতে পারতো না, এখন প্লেন ল্যান্ড করানো যাবে’

শার্শায় কিষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT