কৃষিই সমৃদ্ধি স্লোগান নিয়ে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কিষানী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শার্শা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০১৫-১৬ অর্থ বছরে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় আয়োজন করা হয় প্রশিক্ষণের।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন যশোর কৃষি অধিদপ্তরের উপপরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস, দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক সুনীল কুমার রায়সহ অন্যরা।
প্রশিক্ষণে বসতবাড়ির আঙ্গিনায় শাকসবজির চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।







