১৯৭১ এর ৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সাথে মিত্রবাহিনী যোগ দেয়ায় নতুন শক্তিতে পাকিস্তানী বাহিনীর সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। এগিয়ে যেতে থাকে বিজয়ের পথে।
আখাউড়ায় এদিন প্রচন্ড যুদ্ধ হয় পাকিস্তানী বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে। লাউড়ি গড়ে পাকিস্তানী বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। প্রচন্ড যুদ্ধে পরাজিত হয় পাকিস্তানী হানাদার বাহিনী।
ভারতীয় সৈন্যদের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থতার অভিযোগ এনে এদিন রাওয়ালপিন্ডির এক জনসভায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সমালোচনা করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। দেশের পূর্ণ ক্ষমতা তার কাছে হস্তান্তরের দাবি জানিয়ে ভুট্টো বলেন, তিনি এবং তার দল ভারতীয় আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত।
কিন্তু একটু একটু করে বিজয়ের পথে এগিয়ে যেতে থাকে মুক্তি এবং মিত্র বাহিনী।






