চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিতে ইমোর হোমপেজ প্রম্পট ফিচার চালু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২৫, মে ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টার ধারাবাহিকতায় ইমো সম্প্রতি নতুন হোমপেজ প্রম্পট ফিচার চালু করেছে।

যা ব্যবহারকারীদের সহজেই তাদের লগ ইন করা ডিভাইসগুলো পর্যবেক্ষণ করতে এবং হ্যাকিং সমস্যাসহ সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলো শনাক্ত করতে সহায়তা করবে। এ ফিচারের ফলে মাল্টি-ডিভাইস লগইনের সময় ব্যবহারকারীর লগইন সংক্রান্ত তথ্য হোমপেজে চলে আসবে।

হোমপেজ প্রম্পট ফিচারের ফলে ব্যবহারকারীরা ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও বেশি সুরক্ষা পাবেন; ফলে, একই অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষার সাথে একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে। নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে; কেননা এ ফিচারের ফলে হোমপেজে মাল্টি-ডিভাইস লগইন স্ট্যাটাস দেখা যাবে।

যদি দুই বা ততোধিক ডিভাইস (পিসি এবং মোবাইল ডিভাইস) একই সময়ে একটি ইমো অ্যাকাউন্টে লগ ইন করে থাকে, তাহলে ইমো অ্যাপটি চ্যাট পেইজের ওপরে বর্তমানে কতগুলো ডিভাইস লগ ইন আছে তার প্রম্পট প্রদর্শন করবে। সে ক্ষেত্রে, ব্যবহারকারীরা অনলাইন, অফলাইন (হিস্ট্রি) লগইন ডিভাইস, লগইন লোকেশন এবং লগইন করা ইমো সংস্করণ দেখতে সরাসরি ডিভাইস ম্যানেজমেন্ট পেজে গিয়ে প্রম্পট বক্সে ক্লিক করতে হবে।

যদি কোন অপরিচিত ডিভাইসে লগ ইন করার বিষয়টি দেখা যায়, তাহলে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট ডিভাইসটি মুছে ফেলতে পারেন এবং তথ্য বেহাত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যদি একবার আপনি একটি নির্দিষ্ট ডিভাইস মুছে ফেলেন, তবে সেই ডিভাইসে পুনরায় লগ ইন করতে হলে পুনরায় অথেন্টিকেশনের প্রয়োজন হবে।

হোমপেজ প্রম্পট ফিচারটি ইমো ব্যবহারকারীদের সময়মতো যে কোন হ্যাকিং প্রচেষ্টা বন্ধ, একটি নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে এবং ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ সহায়ক ভূমিকা রাখবে। ইমো এর ব্যবহারকারীদের অন্যদের সাথে ওটিপি (এককালীন পাসওয়ার্ড) শেয়ার না করার জন্য পরামর্শ দেয়, যাতে করে ব্যবহারকারীর অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।

Reneta

এ ফিচারটি অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে এটি প্রথমবারের মতো চালু করা হয়েছে। বাংলা, ইংরেজি এবং অন্যান্য ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন ভাষায় এ ফিচারটি পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT