চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার ভারত যাচ্ছে মুশফিক তামিমরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ভারতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্ট ম্যাচ। এজন্য বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

সকাল ১১টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যাবে টিম বাংলাদেশ। কলকাতা থেকে বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে রওনা হবে মুশফিকের দল।

২ ঘন্টা ১০ মিনিট বিমান ভ্রমণের পর হায়দরাবাদে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে দল কোন হোটেলে উঠবে, সেটা নিশ্চিত করতে পারেনি বিসিবির লজিস্টিক বিভাগ।

Banglabid

১৫ সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাব্বির খান, কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরাও থাকবেন। সব মিলিয়ে ২৩ জনের বহর বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা হবে। হায়দরাবাদে পৌঁছার পর শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ৪ ফেব্রুয়ারি শনিবারও অনুশীলন করবে টাইগাররা।

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম(অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রায়, শফিউল ইসলাম, লিটন কুমার দাস, ইমরুল কায়েস ও মমিনুল হক।

Reneta

ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চূড়ান্ত ভোটার তালিকায় ১২ লাখেরও বেশি নতুন ভোটার

পরবর্তী

মুসলমানদের নামাজের জন্য নিজেদের প্রার্থনাস্থলের চাবি তুলে দিল ইহুদিরা

পরবর্তী

মুসলমানদের নামাজের জন্য নিজেদের প্রার্থনাস্থলের চাবি তুলে দিল ইহুদিরা

সাধারণ আমেরিকানের সাথে সাধারণ বাংলাদেশী মুসলমানের তুলনা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT