চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলমানদের নামাজের জন্য নিজেদের প্রার্থনাস্থলের চাবি তুলে দিল ইহুদিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী ও শরণার্থী বিরোধী কঠোর ঘোষণার কয়েক ঘন্টা পরেই ভিক্টোরিয়ার একমাত্র মসজিদ দ্য ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু ক্ষতিগ্রস্ত মসজিদটির পুননির্মাণের আগেই শহরটির মুসলিম অধিবাসীরা নামাজ আদায়ের স্থান পাচ্ছেন প্রতিবেশী ইহুদীদের অসাধারণ আন্তরিকতায়। বিদ্বেষী-বৈরি আক্রমণের আঁধার হটিয়ে মানবতার অপূর্ব নিদর্শন রাখলো শহরটির ইহুদি অধিবাসীরা। স্থানীয় মুসলিমদের নামাজ আদায়ের জন্য নিজেদের প্রার্থনাস্থল সিনাগগের চাবি তুলে দিয়েছেন তারা।

সম্প্রতি ট্রাম্প মুসলিম প্রধান ৭ টি দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং শরণার্থী কার্যক্রম ১২০ দিনের জন্য নিষিদ্ধ করে একটি ঘোষণা দেন। এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই টেক্সাস অঙ্গরাজ্যের ভিক্টোরিয়ায় মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০০০ সালে নির্মিত মসজিদটিতে শনিবারের আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখছেন ফেডারেল কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্থ মসজিদটি পুননির্মাণের ক্ষেত্রেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে অনুদান এবং অনলাইনে তহবিল সংগ্রহের প্রচারণার মাধ্যমে ৯ লাখ ইউএস ডলারেরও বেশি অর্থ জোগাড় করা হয়েছে। এমন সাড়ায় অভিভূত ‘গোফান্ডমি’ প্রচারণার মূল উদ্যোক্তা ওমার রশিদ বলেন, “এমন অসাধারণ সমর্থনে আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। এই বিপুল ভালোবাসা, সমবেদনা এবং আর্থিক সাহায্যই আসল আমেরিকান চেতনার উদাহরণ।”

Banglabid

সিনাগগকে মুসলিমদের প্রার্থনার জন্য দেয়ার প্রেক্ষিতে টেম্পল বনি ইসরাইলের প্রেসিডেন্ট রবার্ট লোয়েব বলেন, “(এখানে) সবাই সবাইকে জানে, আমি মসজিদের কয়েকজন সদস্যকে চিনি এবং তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে। যখন এমন কোন দূর্যোগ ঘটে, আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।”

“ভিক্টোরিয়ায় হয়তো ২৫ থেকে ৩০ জন ইহুদি রয়েছেন এবং হয়তো ১০০ জন মুসলিম রয়েছেন। অল্পসংখ্যক ইহুদিদের জন্য আমাদের অনেক ভবনও রয়েছে।”

দ্য ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা শাহিদ হাশমি বলেন, ইহুদি সম্পদ্রায়ের সদস্যরা আমার বাসায় এসে সিনাগগের একটা চাবি আমার হাতে দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার ভারত যাচ্ছে মুশফিক তামিমরা

পরবর্তী

সাধারণ আমেরিকানের সাথে সাধারণ বাংলাদেশী মুসলমানের তুলনা

পরবর্তী

সাধারণ আমেরিকানের সাথে সাধারণ বাংলাদেশী মুসলমানের তুলনা

সহজ জয়ে টি২০ সিরিজ জিতল ভারত

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT