বিনোদন

বৃহস্পতিবার চ্যানেল আইয়ে শাকিব-ববির ‘রাজত্ব’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে শাকিব-ববির রাজত্ব...

শাকিব খান ও ববি অভিনীত নাটকের পোস্টার, নাটকের নাম ‘রাজত্ব’. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ও ববি অভিনীত নাটকের পোস্টার, যেখানে তারা প্রধান চরিত্রে অভিনয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সপ্তাহের বিশেষ ছবি হিসেবে টেলিভিশন পর্দায় দেখা যাবে দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত ব্যবসাসফল ছবি ‘রাজত্ব’। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ছবিটির প্রযোজনায় ছিলো ফ্যাটম্যান ফিল্মস।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী ছবি ‘রাজত্ব’ ব্যাপক সাড়া ফেলে। ছবিতে শাকিবের সঙ্গে ববির জুটি বেশ প্রশংসিত হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক পুনরায় দেখতে পারবেন ছবিটি।

ছবিতে শাকিব ও ববি ছাড়াও অভিনয় করেছেন প্রবীর মিত্র, রতন ও আরেফিন ইকবাল।

বিষয়:চ্যানেল আই ববি রাজত্ব শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…