চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির শঙ্কা নিয়ে কাল থেকে ওয়ানডে লড়াই

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৫:৪২ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

আষাঢ়ের বৃষ্টিতে পণ্ড হওয়ার আশঙ্কা নিয়েই শুক্রবার বিকাল ৩টায় শুরু হচ্ছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজ। সিরিজে অন্ততঃ একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে। প্রথম ম্যাচের আগে অধিনায়ক মাশরাফি টিমমেটদের হারানো ছন্দে ফেরার তাগিদ দিয়েছেন।

দুপুরে মিডিয়া সেন্টারে ওয়ানডে ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে টাইগার অধিনায়ক মাশরাফির সঙ্গে সাউথ আফ্রিকার দলপতি হাশিম আমলা যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, তার আগেই ভারী বৃষ্টিতে সয়লাব মিরপুরের হোম অব ক্রিকেটের মাঠ।

বৃষ্টি চলছে দুদিন ধরেই। তবে ম্যাচ আয়োজনে চেষ্টার কমতি নেই আয়োজকদের। ম্যাচের আগের দিন সকালে ওয়ার্ম-আপ সারতে অসুবিধা হয়নি টিম-টাইগার্সের। কিন্তু এরপরই শুরু বৃষ্টি, আর তাতেই পণ্ড মাঠের অনুশীলন। ইনডোরের ব্যাটিং বোলিং অনুশীলনকে আর যাই হোক পর্যাপ্ত বলা যায় না। তারপরও প্রথম ম্যাচ নিয়ে মনোযোগের ঘাটতি নেই।

আগের দুই হোম সিরিজে পাকিস্তান-ভারতকে হারানো বাংলাদেশ কিছুটা দ্বিধায় কেমন উইকেটে কাবু করা যাবে টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচই জিতে নেয়া প্রোটিয়াদের। তবে অধিনায়ক মানছেন আগের দুটির তুলনায় এটাই কঠিন চ্যালেঞ্জ।

বাংলাদেশ কিছুটা পেলেও বৃষ্টির দাপটে ম্যাচের আগের দিন মাঠের অনুশীলনে নামতেই পারেনি সাউথ আফ্রিকা। ডিভিলিয়ার্স দেশে ফিরে যাওয়ায় টেস্ট সিরিজের আগেই নেতৃত্ব পাওয়া হাশিম আমলা টি-টুয়েন্টির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ।

দর্শকদের জন্য দু:সংবাদ ওয়ানডে সিরিজের কোনো ম্যাচের জন্যই থাকছে না রিজার্ভ-ডে। ব্যাটিং পাওয়ার-প্লে বাতিল, যে কোনো নো-বলে ফ্রি হিট আর ইনিংসের শেষ ১০ ওভারে ৩০ গজি সীমানার বাইরে পাঁচ ফিল্ডার রাখার নতুন নিয়ম চালু হচ্ছে এই ম্যাচ দিয়েই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সত্যি সত্যিই দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফ

পরবর্তী

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আত্মহত্যার ঘটনায় তদন্ত

পরবর্তী

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আত্মহত্যার ঘটনায় তদন্ত

ঈদ মার্কেটের নিরাপত্তা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT