চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যি সত্যিই দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
রাজনীতি
A A

এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে শেষ পর্যন্ত দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইঞার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী- রুলস অব বিজনেস-এ প্রদত্ত ক্ষমতাবলে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।

খোন্দকার মোশাররফ হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকবেন।

Banglabid

এর আগে মঙ্গলবার একনেক বৈঠকে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে কিছু আলোচনার পর সরকারের ভেতরে-বাইরে তাকে অব্যাহতি দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন না সৈয়দ আশরাফ।

সেইদিনই কিশোরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগের সে সময়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পরও একই মন্ত্রণালয়ে দায়িত্ব পান তিনি।

Reneta

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই মন্ত্রিসভার প্রথম রদবদল। আর নিকট অতীতে এই প্রথম ক্ষমতাসীন কোনো দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT