চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে হিসাব ওলটপালট, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা টাইগারদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার বিকাল পর্যন্ত অব্যাহত থাকায়, ভারতের ধর্মশালায় টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ‘এ’ গ্রুপের ওমান-নেদারল্যান্ডসের মধ্যকার আজকের প্রথম ম্যাচটি বাতিল করে দেয়া হয়েছে। স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিলের ঘোষণাটি দেয়া হয়। দিনের অপর বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ আয়োজন নিয়েও সংশয় রয়েছে। রাত ৮টায় এই ভেন্যুতেই হওয়ার কথা বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ।

প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে নেদারল্যান্ডসের আর বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা নেই বললে চলে। উভয় দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় আগেই এক ম্যাচ হারা নেদারল্যান্ডসের বিদায় প্রায় নিশ্চিত। পরের ম্যাচও বৃষ্টিতে পণ্ড হলে আইরিশদের ভাগ্যও নেদারল্যান্ডসের মতো হবে। সেক্ষেত্রে এবারের বিশ্ব আসরের মূলপর্বে যেতে ১৩ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ওমান ম্যাচটিই হবে নির্ধারণী।

ধর্মশালায় শুধু আজকের ম্যাচই নয় রবিবারে অনুষ্ঠিতব্য গ্রুপ এ’এর শেষ ম্যাচটিতেও বৃষ্টি বাধা হয়ে আসার জোড় সম্ভাবনা রয়েছে। সেদিন বৃষ্টিপাতের আশঙ্কা ৮৩ শতাংশ বলে জানিয়েছে ক্রিকইনফো। বৃষ্টির এমন বিঘ্নতার কারণে বাছাইপর্ব অনুষ্ঠানের বিষয়টিই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিলো নেদারল্যান্ডস এবং ওমানের ম্যাচটি। আগের রাতে বৃষ্টি সকালে কমে গেলে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আধঘন্টা আগে টস করতে নেমেছিলেন ওমান এবং নেদারল্যান্ডসের দুই অধিনায়ক।  

টস জিতে ওমান নেদারল্যান্ডসকে ব্যাট করতে  পাঠানোর  মুহুর্তে শুরু হয়ে যায় বৃষ্টি। পরে বৃষ্টির কারণে খেলা পরিত্যাক্ত ঘোষণা করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল।  

এক জয় আর এক পরিত্যাক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে ওমানের পয়েন্ট এখন ৩। নেদারল্যান্ডস প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে হেরে শুধু এই পরিত্যাক্ত এক পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে। 

বৃষ্টির পরে বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলা অনুষ্ঠিত হলে এবং বাংলাদেশ জিতলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। ওমানের পয়েন্ট ৩, জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। কিন্তু বাংলাদেশ হেরে গেলে ওমান এগিয়ে থাকবে। 

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি বাতিল হলে বাংলাদেশ আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে। ওমানের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশ-ওমান ম্যাচটি যে জিতবে সেই পরের পর্বে।

বৃষ্টির ফলে এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যেকার দিনের দ্বিতীয় ম্যাচটিও। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে নিয়মানুযায়ী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেয়া হবে। 

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঙ্গেল ডিজিট সুদের হারে বাংলাদেশ

পরবর্তী

বৃষ্টিতে হিসাব ওলটপালট, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা টাইগারদের

পরবর্তী

বড় ধরনের রদবদল হচ্ছে বাংলাদেশ পুলিশে

বড় ধরনের রদবদল হচ্ছে বাংলাদেশ পুলিশে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT