চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলী বাদ পড়ার খবর একেবারেই ভিত্তিহীন: শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ছবি ‘বীর’ থেকে বাদ যাচ্ছেন চিত্রনায়িকা বুবলী! এমনকি শাকিব খান প্রযোজিত আরেক ছবি ‘প্রিয়তমা’ থেকেও সরানো হচ্ছে তাকে। গুঞ্জন উঠছে, শাকিব-বুবলী জুটি ভেঙে যাচ্ছে! 

তবে এমন খবরকে ভিত্তিহীন বলছেন ঢালিউড কিং শাকিব খান। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সোমবার শাকিব বলেন, বুবলী বাদ পড়ার খবর একেবারেই ভিত্তিহীন। বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই না। এমন খবর কীভাবে ছড়ানো হলো, সে বিষয়ে আমি কিছুই জানি না।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়ক জানান, তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে নির্মিত হবে চারটি ছবি। এছাড়া বাইরের একটি প্রযোজনার সংস্থার একটি ছবিতে তিনি কাজ করবেন।

Banglabid

বললেন, মোট পাঁচটি ছবির মধ্যে দুটি ছবির নায়িকা থাকবেন বুবলী। বাকি তিন ছবিতে তিনজন নতুন মুখ (নায়িকা) কাজ করবেন। এ বছরেই দর্শক জানতে পারবে।’ মিডিয়া বা বিভিন্ন মাধ্যম থেকে তাদের নেয়া হচ্ছে বলে জানান শাকিব খান।

শাকিব খান বলেন, বুবলীর ‘পাসওয়ার্ড’ সুপারহিট হয়েছে। আমার সাথে জুটি হিসেবে দর্শক গ্রহণ করেছে। সমালোচকদেরও বুবলী নজর কেড়েছেন। প্রত্যেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি তো ভালো কাজের চেষ্টা করছেন। সেজন্য তাকে দুটি ছবিতে রাখা হচ্ছে। তবে কোন দুই ছবিতে বুবলী থাকবেন ওই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

কিছুটা বিরক্তি প্রকাশ করে শাকিব খান বলেন, অনেকেই আছেন যারা সবসময় ভালোর মধ্যেও খারাপ খোঁজে। কিছুদিন আগে পাসওয়ার্ডের পিছনে লেগেছিল। ব্যর্থ হয়েছে। এবার বুবলীর পিছনে লেগেছে। এসবে কখনোই আমি কান দেইনা। বুবলীর বাদ যাওয়া বা না থাকা নিয়ে যেসব নিউজ হয়েছে সবগুলো ভিত্তিহীন। শুধু শুধু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

Reneta

তিনি বলেন, ‘১৫ তারিখ থেকে বীরের শুটিং শুরু হলেও আমি ক্যামেরায় দাঁড়াবো ঈদের পর। নায়িকা যিনি থাকবেন তিনিও ঈদের পর শুটিং করবেন। হাতে এখনো সময় আছে। তার আগেই নায়িকা কে থাকবেন সেটি চূড়ান্ত হবে। এখনও ঠিক করতে পারলাম না কোন ছবিতে কে থাকবেন, এর মধ্যে বাদ যাওয়ার বিষয় আসছে কেন? চাকরীই হলো না, বরখাস্তের বিষয় কেন আসবে?’

ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে শাকিব খান বলেন, ‘তারা যেন কোনো ভিত্তিহীন খবের বিভ্রান্ত না হন।

শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবি কাজ করছেন। আসন্ন ঈদুল আজহায় এ জুটির এই একটি মাত্র ছবি মুক্তি পেতে যাচ্ছে, যার পরিচালক জাকির হোসেন রাজু।

পরিচালক সূত্রের খবর, বর্তমানে ছবির কাজ একেবারেই শেষের দিকে। ইতোমধ্যে এ ছবির ‘হাই রেন্টাল’-এ হল বুকিং চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসচলচ্চিত্রবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

পরবর্তী

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

অপহরণের ২ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT