চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বি. চৌধুরীদের নতুন জোট গঠনকে স্বাগত জানিয়েছে বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:২১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বি. চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখের নেতৃত্বে যে তৃতীয় রাজনৈতিক জোট গঠিত হচ্ছে তাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে দলটির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বি. চৌধুরীদের নতুন জোট গঠনকে বিএনপি কিভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুৃষের নিরাপত্তার জন্য এই অবৈধ, অনৈতিক সরকারের বিরুদ্ধে যারা অবস্থান নেবে বিএনপি তাদেরকে স্বাগত জানাবে। আমরা চাই, দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পতন ঘটাবে।

এসময় ফখরুল বলেন, সুপ্রিম কোর্টের কয়েকদিন আগে প্রকাশিত রায়ের পর এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন, এদেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, নিরাপত্তা নেই। কাজেই সরকারের লজ্জা থাকলে এখনই পদত্যাগ করতো।

এসময় অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার জোর দাবি জানান ফখরুল।

বিএনপি’র সম্পাদকদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে ১ সেপ্টেম্বর বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় এবং ১/১১ এর সময় খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস পালনের সিদ্ধান্ত হয়।

ট্যাগ: বি চৌধুরীবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুর মোবাইল-ট্যাব-টিভি আসক্তিতে কী করবেন

পরবর্তী

ডাক্তারের বিরুদ্ধে যৌন নির্যাতনের ১১৮ অভিযোগ

পরবর্তী
লন্ডন-যৌন নির্যাতন

ডাক্তারের বিরুদ্ধে যৌন নির্যাতনের ১১৮ অভিযোগ

বিসিবি পরিচালক জালাল ইউনুস

‘অস্ট্রেলিয়ার আসাটা আমাদের জন্য সুখবর’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT