চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন মার্গারিটা মামুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে স্বর্ণ জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন। বর আলেকজান্ডার সুকুকরুভ তার মতই আরেক অ্যাথলেট। ২০০৮ বেইজিং অলিম্পিকে রৌপ্য পদক জিতেছেন তিনি।

শুক্রবার রাতে মস্কোতে বিয়ের অনুষ্ঠান হয় বলে জানিয়েছে রুশ ক্রীড়া দৈনিক আর-স্পোর্টস।

আলেকজান্ডার ২০১২ সালের ডিসেম্বরে ‘বল অফ দ্য অলিম্পিয়ান্স রাশিয়া’র সময় মার্গারিটাকে প্রস্তাব দিয়েছিলেন।

Banglabid

মার্গারিটা মামুন রিও ডি জেনিরোতে অলিম্পিকের চ্যাম্পিয়ন। ২১ বছরের এই তরুণী বিশ্ব চ্যাম্পিয়ন্সশীপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপে চারটি সোনা জিতেছেন।

মার্গারিটার ২৯ বছরের বর আলেকজান্ডার ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪×২০০ ফ্রি-স্টাইল রিলেতে রৌপ্য এবং ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন্সশীপে পদক জয়ী।

মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান। মা রাশিয়ান আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার।

Reneta

মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে।

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে মার্গারিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্গারিটা মামুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার সীমান্তে ‘ল্যান্ড মাইন’ ব্যবহার বন্ধে অ্যামনেস্টির দাবি

পরবর্তী

সুচির মতো সরকারও রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে ব্যস্ত: মোশাররফ

পরবর্তী
মোশাররফের মুখের ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুচির মতো সরকারও রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে ব্যস্ত: মোশাররফ

আলিয়া ভাটের নতুন লুক

এ কোন আলিয়া ভাট!

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT