চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পর প্রথম ম্যাচ, চিন্তায় ছিলেন সৌম্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিয়ের পর অনেক বদলে গেছেন লিটন দাস। মানসিকতায় এসেছে ইতিবাচক পরিবর্তন। ব্যাটিংয়ে দেখা যাচ্ছে সেটির প্রতিফলন। ব্যাটে ঝরছে রানের ফল্গুধারা। লিটন নিজেই দাবি করেন বিয়ের পর হয়েছেন আরও পরিণত। বাংলাদেশ দলের আরেক টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার বিয়ে করেছেন কিছুদিন হল। তার গায়েও লাগতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া!

সোমবারই প্রথম বিয়ের পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দারুণ ব্যাটিং করে হন ম্যাচসেরা। চার-ছক্কার অসাধারণ প্রদর্শনীতে খেলেন ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ পায় ২০০ রানের সংগ্রহ। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগাররা জয় পায় ৪৮ রানের বড় ব্যবধানে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে প্রথমে নাম ওঠেনি। পরে অবশ্য নির্বাচকরা যুক্ত করেছেন সৌম্যকে। ব্যাট হাতে নামার আগেই পেয়েছিলেন সেই খবর। ২২ গজে দুর্দান্ত ব্যাটিং করে সিদ্ধান্ত বদলের যৌক্তিকতার প্রমাণ দেন বাঁহাতি তারকা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই উঠে আসে প্রসঙ্গটি।

Banglabid

সৌম্য জানান, চুক্তিতে থাকা বা না থাকার ব্যাপারটি তার খেলাকে প্রভাবিত করেনি। বরং বিয়ের পর প্রথম ম্যাচ বলে ব্যাটিং নিয়ে একটু বেশিই সিরিয়াস ছিলেন।

‘সত্যি বলতে ওটা (কেন্দ্রীয় চুক্তি) নিয়ে চিন্তা করিনি। একটু চিন্তায় ছিলাম যে বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি, তাই মনোযোগ ওই দিকে (ব্যাটিংয়ে) বেশি ছিল। ওই জিনিসটা (চুক্তি প্রসঙ্গে) তো আমার হাতে নেই, চাইলে পরিবর্তন করতে পারব না। তাই ওটা নিয়ে চিন্তা করিনি।’

বিয়ের পর অনেক খেলোয়াড়েরই মানসিকতা বদলের ব্যাপারটি প্রতিফলিতে হচ্ছে মাঠে। লিটনই তার বড় উদাহরণ। সৌম্য কী কোনো পার্থক্য টের পাচ্ছেন? লাজুক ভঙ্গিতে জানালেন, ‘কয়েকদিন হল মাত্র (বিয়ে), একটা ম্যাচ খেলছি। অবশ্যই পরিবর্তন আসবে, এটা কিছুটা বোঝা যাচ্ছে আরকি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঠিক সিদ্ধান্ত

পরবর্তী

করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, পুরো ইতালি অবরুদ্ধ ঘোষণা

পরবর্তী

করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, পুরো ইতালি অবরুদ্ধ ঘোষণা

হামলা

বুরকিনা ফাসোতে বন্দুকধারীর হামলায় ৪৩ জন নিহত

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT