চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের আগে প্রয়োজন গুরুত্বপূর্ণ কিছু ডাক্তারি পরীক্ষা

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৯:২৮ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৭
লাইফস্টাইল
A A

বিয়ে আসন্ন! তাই বিয়েতে নিজেদের রাঙ্গিয়ে তুলতে এবং আনন্দময় করতে যেন প্রস্তুতির শেষ নেই। কিন্তু কখনো কি ভেবেছেন, বিয়ে করতে শুধু আড়ম্বরতা নয়, পাশাপাশি সচেতনতাও থাকতে হয়। আর সেই সচেতনতা সুস্থতার সাথে জড়িত। শুধু তাই নয়, এই সচেতনতা আপনাকে দাম্পত্য জীবনের এবং পরবর্তী প্রজন্মের নিরাপত্তাকেও অনেকখানি নিশ্চিত করবে। তাই বিয়ের আগে সচেতনভাবে সেরে নিন কিছু ডাক্তারি পরীক্ষা।

এইচআইভি এবং অন্যান্য যৌনরোগ

আধুনিক যুগে প্রত্যেকের উচিত বিয়ের আগে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি সেরে নেয়া। কারণ, এই রোগগুলোতে আক্রান্ত কাউকে সারা জীবন বয়ে বেড়ানো সঙ্গীর জন্য ভীষণ কষ্টের। হয়তো এর পাশাপাশি তখন আপনি সমাজ সংসারের চাপে,  চাইলেও সহজেই কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। কি দরকার এত চাপ সইবার! তার চেয়ে আগেই সচেতন হয়ে যান।

Banglabid

রক্তের গ্রুপ পরীক্ষা করে নিন

স্বামী-স্ত্রীতে রক্তের গ্রুপের মধ্যে সামঞ্জস্যতা না থাকলে পরবর্তী সময়ে নানা ভোগান্তি পোহাতে হয়। এর ফলে অকালে গর্ভপাত, প্রতিবন্ধী সন্তানের জন্ম দেওয়া সহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তাই ব্লাড গ্রুপের জটিলতা এড়াতে বিয়ের আগে সেরে নিন পরীক্ষাগুলো।

উর্বরতা পরীক্ষা

Reneta

বিয়ের আগে দুজনেই উর্বরতা পরীক্ষাটি সেরে নিন। কারণ, শারীরিক জটিলতা, মানসিক জটিলতা, বংশগত সমস্যা ইত্যাদি নানা বিষয় থেকে সন্তান জন্মদানে সমস্যা হয়। কিন্তু বিয়ে পরবর্তী সময়ে এগুলো নিজেদের জন্য যেমন চাপ হয়, তেমনি পরিবারের সবাইকেও চাপ ‍দেয়। আর বাড়তি হিসেবে তো সামাজিক চাপ আছেই।

বংশগত বা অন্যকোন রোগ

বংশগত কোনো বড় ধরণের রোগ আছে কিনা তা জেনে নিতে চেষ্টা করুন। এছাড়া কিডনির সমস্যা, হার্টের রোগ, থ্যালাসেমিয়া, ডায়াবেটিসসহ অন্যান্য কী রোগ থাকতে পারে তা আগেই পরীক্ষার মাধ্যমে জেনে নিতে চেষ্টা করুন।

সর্বোপরি এসব জানতে চাওয়া বা জেনে নেওয়াকে উভয়পক্ষেরই আন্তরিকতার সাথে গ্রহণ করা উচিত। কারণ, এসব সচেতনতার এবং পরবর্তী জীবনকে সুন্দর করার একটি অংশ। ফেমিনা।

 

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে দু’মাসের মধ্যেই স্মার্ট কার্ড দেয়া শুরু

পরবর্তী

শিরোপার দিকে চেলসির স্লোগান

পরবর্তী

শিরোপার দিকে চেলসির স্লোগান

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে সাউথ কোরিয়ায় ভোট গ্রহণ

সর্বশেষ

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT