চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাল্য বিয়েতে রাজি না হওয়াতে মেয়ের গায়ে গরম তেল ঢেলে বাবা-মা’র নির্যাতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক, নারী
A A

বাল্য বিয়েতে রাজি না হওয়ায় নিজের মেয়ের ওপর গরম তেল ঢেলে দিল বাবা মা। শুধু তাই নয় ১৫ বছর বয়সী কিশোরী মারিব আল হিশ্বাভিরের ওপর চালানো হয় অমানবিক অত্যাচার।  মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) তদন্তে উঠে আসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে  ‘সান এনন্টোনিও স্কুলের’ এক কিশোরীর এমনই লোমহর্ষক নির্যাতনের কথা।

এমন অনেক নির্যাতনের শিকার হয়েছে অনেক কিশোরী, যাদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, এর বেশিরভাগ অত্যাচারের ঘটনাই ঘটে নিজ পরিবার এবং নিকট আত্নীয় দ্বারা।

টেক্সাসের স্থানীয় সংবাদ মাধ্যম কেএসএটি-১২ থেকে বলা হয়, ক্রমাগত নিজের মেয়ের ওপর সহিংসতার অভিযোগ উঠে ২০১৭ সালে। তারপর তদন্ত করে প্রমাণ পেলে আটক করা হয় মারিব আল হিশ্বাভির পরিবারকে। কিন্তু কিছুদিনের মধ্যেই বন্ড সই দিয়ে ছাড়া পান তারা। 

Banglabid

বাবা আবদুল্লাহ ফাহমী হাশ্মি ও মা হামাদিহা সাবাহ আল হাশ্মিকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, বাবা নিজের মেয়েকে মাদকাসক্ত বলে অভিযোগ করতে থাকে এবং বাল্য বিয়ে দেওয়ার ঘটনাটি অস্বীকার করতে থাকে।

স্থানীয় আইন প্রয়োগকারী এজেন্সি দ্য শেরিফ কার্যালয় থেকে বলা হচ্ছে, ২০১৭ সালের মাঝামাঝি সময় ২০ হাজার ডলার অর্থাৎ প্রায় ১৬ লাখ ৫৩ হাজার টাকার বিনিময়ে ১৫ বছর বয়সী মারিভ আল হাশ্মিকে বিয়ে দেওয়ার জন্য জোড় করে পরিবার। সে বিয়েতে রাজি না হয়ে প্রত্যাখ্যান করলে  মা-বাবা তাকে ঝাড়ু দিয়ে মারধর করে পরে গরম রান্নার তেল শরীরে ঢেলে দেয়।

শেরিফ জেভিয়ার সালাজার একটি প্রেস কনফারেন্সে বলেন, আমরা অনেকবার খবর পেয়েছিলাম মেয়েটি বিভিন্ন সময়ে বেশ   নির্যাতনের শিকার হয়েছিল কারণ সে  প্রাপ্তবয়স্ক ওই ব্যক্তিরকে বিয়ে করতে চায়নি। তবে যখন নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, তার গায়ে যখন গরম তেল ঢেলে দেওয়া হয় মারাভি জ্ঞান হারায়।

Reneta

এতদিন ধোঁয়াশায় থাকলেও ২০১৮ সালে যখন আল মারভি  তার স্কুলে অনুপস্থিত থাকে তখন  স্কুল কতৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনে। স্কুল ধরেই নেয় ১৬ বছর বয়সী মারভি অপহরণ হয়েছে। এ ঘটনায় এফবিআই এক বিশেষ তদন্তে নামে, প্রতিবেদনে উঠে আসে পরিবারিক নির্যাতনের এমন বহু ঘটনা। মার্চের মাঝামাঝি সময় তদন্তের প্রথমে মারভি বাবা মার নির্যাতনের কথাটি অস্বীকার করে আসছিল। কিন্তু আইনের আওতায় নিলে বের হয়ে আসে সঠিক তথ্য।

যে প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়, তাকে পুলিশ খুঁজে বের করে জেরা করছে। মারাভির আরও পাঁচ ভাইবোন আছে। তাদের পুলিশ নিরাপত্তায় রাখা হয়েছে। কারণ যে কোন সময় তাদের ওপর পরিবার নির্যাতন করতে পারে।

এক সমীক্ষায় দেখা যায় যে, বাল্য বিয়ে এবং জোড় করে বিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের একটা প্রধান সমস্যা। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ২ লাখ ৪৮ হাজার কিশোরীর বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় জোড় করে। যাদের বয়স ১২ বছর থেকে ১৯ বছর। আল হাস্মি পরিবার ইরাক থেকে দুইবছর ধরে যুক্তরাষ্ট্রে থাকছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়ে
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পারস্পরিক সম্পর্ক বাড়াতে শিল্পী ও সাংবাদিকদের বৈঠক

পরবর্তী

চাঁদ-রাহীতে ধরাশায়ী নাসির-মাশরাফীরা

পরবর্তী

চাঁদ-রাহীতে ধরাশায়ী নাসির-মাশরাফীরা

টি ব্যাগ ফেলবেন না

ব্যবহৃত টি ব্যাগের জাদুকরী কিছু ব্যবহার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT