চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবহৃত টি ব্যাগের জাদুকরী কিছু ব্যবহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
লাইফস্টাইল
A A
টি ব্যাগ ফেলবেন না

একবার চা বানালেই ‘টি ব্যাগ’ এর কাজ শেষ, এমনটাই ধারণা করে থাকেন বেশিরভাগ মানুষ। তাই চা বানানো শেষে টি ব্যাগের জায়গা হয় সোজা ডাস্টবিনে। কিন্তু এই ব্যবহৃত টি ব্যাগগুলোই দৈনন্দিন বিভিন্ন জরুরি কাজে লাগতে পারে নানা ভাবে।

ব্যবহৃত ‘টি ব্যাগ’ কী কী কাজে লাগতে পারে, দেখে নেয়া যাক তার কিছু উদাহরণ-

রোদে পোড়া দাগ দূর করতে

রোদে পোড়া দাগে চা

চা এ ট্যানিক এসিড থাকে যা সান বার্ণ বা রোদে পোড়া কঠিন দাগও দূর করে। ৪-৫টি ব্যবহৃত টি ব্যাগ বাথটাবে ২৫ মিনিট ভিজিয়ে রেখে দিনে দুইবার ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে শরীরের যে কোন অংশের রোদে পোড়া অংশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে।

পায়ের দুর্গন্ধ দূর করতে

Reneta

পায়ের দুর্গন্ধ

গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে রেখে সেখানে পা ডুবিয়ে রাখলে পায়ের যেকোন ধরণের দুর্গন্ধ দূর হয়ে যাবে।

হাঁড়ি-পাতিল পরিষ্কার করতে

চা এর বিভিন্ন উপাদান রান্নার হাঁড়ি-পাতিলের জমে যাওয়া দাগ দূর করতে সাহায্য করে। প্রতিবার ব্যবহারের পর হাঁড়ি-পাতিল পুরনো টি ব্যাগ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে সব দাগ।

চোখের ভাঁজ দূর করতে

চোখের পাতায় টি ব্যাগ

২-৩টি ব্যবহৃত টি ব্যাগ এক করে চোখের পাতার ওপর বসিয়ে দিন। প্রতিদিন ব্যবহারে চোখের ভাঁজ পড়া কমে গিয়ে আপনার চোখ হয়ে উঠবে আরও সতেজ।

গাছের ছোটখাট রোগ দূর করতে

গাছে চা পাতা

গাছকে বিভিন্ন ইনফেকশন থেকে বাঁচাতে পানি দেয়ার সাথে সাথে ব্যবহৃত টি ব্যাগ থেকে শুকনো চা পাতার গুঁড়ো মাটিতে চেপে দিলে গাছ ইনফেকশন থেকে বাঁচবে। গাছের উর্বরতাও বাড়ে চায়ের মাধ্যমে।

কাঁচ পরিষ্কার করতে 

কাঁচ পরিষ্কার

ব্যবহৃত টি ব্যাগের চায়ের পাতা ফুটিয়ে স্প্রে তৈরি করে নিন। কাঁচে ছিটিয়ে কাপড় দিয়ে একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে কাঁচের যে কোন কিছু।

মুখের দুর্গন্ধ দূর করতে

ব্যবহৃত টি ব্যাগ থেকে আর একবার চা বানিয়ে কুলি করে নিন। মুহূর্তেই মুখের দুর্গন্ধ দূর হবে। ব্যাকটেরিয়াও ধীরে ধীরে বিদায় হবে এই পদ্ধতিতে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি ব্যাগলাইফস্টাইল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT