চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু আরও ৬ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে মানুষজন মাস্ক পরে, করোনাভাইরাস সতর্কতা অবলম্বন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৮৭ হাজার ৩০২ জনে।

আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এনিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৮৩৪ জনে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

Banglabid

২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে সাউথ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩২৮ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৪২৯ জন। এ নিয়ে সাউথ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ৫০ হাজার ৫৯২ জনে।

তবে দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩১ জন। এসময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৪৭৪ জন।দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৪৮৭ জন সংক্রমিত এবং ৯ লাখ ৯৬ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫৬১ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৮১৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৩ হাজার ৩৯ জন।

Reneta

জার্মানিতে একদিনে শনাক্ত আরও ২ লাখ ৯৬ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ২৪২ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৫২৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭২ জনের।

এছাড়া একদিনে তুরস্কে ১০১ জন, ইতালিতে ১২৮ জন, ইন্দোনেশিয়াতে ২৩৭ জন,আর্জেন্টিনায় ২৯ জন, ইরানে ৯৮ জন, মালয়েশিয়ায় ৮৬ জন, চিলিতে ১৮৪ জন,ফিলিপাইনে ১৪৫ জন, কানাডায় ৮১ জন, হংকংয়ে ২৮৯ জন, ইউক্রেনে ৭২ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসদক্ষিণ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় অভাব প্রযুক্তিগত উৎকর্ষতা

পরবর্তী

পবিত্র শবে বরাত আজ

পরবর্তী
সন্ধ্যায় সূর্যাস্তের সময় মসজিদের মিনার ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র শবে বরাত আজ

চীন প্রতিনিধি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা একটি ভুল সিদ্ধান্ত: চীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT