চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে ত্রুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা বুধবার সমস্যায় পড়েন বলে অভিযোগ করেন।

ডেইলি মেইল জানায়, ব্রিটিশ সময় দুপুর ২টার আগে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন বলে অভিযোগ আসতে থাকে। ফেসবুকসহ এর নিয়ন্ত্রণাধীন ইনস্ট্রাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে তারা সমস্যায় পড়েন বলে জানান।

‘ধীরে ধীরে অভিযোগকারীর সংখ্যা বাড়তে থাকে। এদের মধ্যে অনেকে জানান তারা প্রথমবার এসব সাইটে ঢুকছেন, কিন্তু প্রথমবারই তারা সমস্যার মুখোমুখী হয়েছেন।’

ওই প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়েন বলে অভিযোগ পাওয়া যায়। একইভাবে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলোম্বিয়া, জাপান, মেক্সিকো, ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, উড়ুগুয়েসহ অন্যান্য স্থান থেকেও অভিযোগ আসতে থাকে।

ব্যবহারকারীরা অভিযোগ করেন, ইনস্টাগ্রামে কোনকিছু নতুন করে পোস্ট করাসহ নিউজ ফিড দেখার ক্ষেত্রে সমস্যা পড়েছেন।

ফেসবুক ব্যবহারকারীরা সমস্যায় পড়েন লগইন এবং লগআউটের ক্ষেত্রে। একইসঙ্গে ছবি দেখা এবং পোস্ট করার ক্ষেত্রেও সমস্যায় পড়েন তারা।

আর হোয়াটসঅ্যাপে বার্তা আদান ও প্রদানে সমস্যার কথা জানান ব্যবহারকারীরা। পাশাপাশি দুর্বল সংযোগ এবং খুব কম সংখ্যক ব্যবহারকারীই এতে ঢুকতে  পেরেছেন বলে অভিযোগ করেন তারা।

সমস্যার বিষয়ে জানতে ডেইলি মেইলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার এসব মাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্যাগ: ইনস্টাগ্রামফেসবুকহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরম কমাতেও তাহলে আবেদন

পরবর্তী

কাঁঠালের ভেতর দশ হাজার ইয়াবা

পরবর্তী

কাঁঠালের ভেতর দশ হাজার ইয়াবা

নিউজিল্যান্ডকে দোলাচলে রেখে সেমিতে ইংল্যান্ড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT