চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুবদলের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের প্রাদেশিক দল ওটাগো একাদশের বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডে যুববিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হবে ১৩ জানুয়ারি। তার আগে বাংলাদেশ প্রস্তুতি ক্যাম্প করছে ডানেডিনে। দেশটির কন্ডিশন নিয়ে বাংলাদেশের চিন্তা চিরন্তন। যুবাদের ভেতরও সেটা ছিল। আর তাই আসর শুরু হওয়ার আগেভাগে ছেলেদের কিউইদের দেশে পাঠায় বিসিবি।

প্রাদেশিক দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ১ জানুয়ারির ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। ৫ জানুয়ারি একই দলের বিপক্ষে ইউনিভার্সিটি ওভাল মাঠে আরেকটি ম্যাচ খেলবে সাইফ-আফিফরা। ৬ জানুয়ারি আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে যাবে যুবারা। সেখানে প্রস্তুতি ম্যাচ পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চতুর্থ ওভারে দলীয় দুই রানের মাথায় ফিরে যান নাঈম শেখ (২)। পিনাক ঘোষ (১৪) ফেরেন দশম ওভারে। হাল ধরেন অধিনায়ক সাইফ হাসান। ৬৯ বলে ৫৪ করে বিদায় নেন। আটটি চার আর একটি ছয়ের মার ছিল তার ইনিংসে। আফিফ হোসেন ৪৪ বলে করেন ৪০। আমিনুল ইসলাম করেন ২২। বাংলাদেশ শেষ পর্যন্ত ৪০.২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায়।

প্রতিপক্ষ দলের ভিলজোয়েন ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ভিলজোয়েন মূলত নামিবিয়ার ক্রিকেটার। বয়স ৩০’র উপরে।

জবাব দিতে নেমে ওটাগো জয় পায় ৩৫.১ ওভারের ভেতর। দুই ওপেনার ক্রাউডিস (৭৩) এবং রাদারফোর্ড (৪৪) দলকে সহজ জয় এনে দেন। এরপর বিশ্ববৈদ্য (৩০) এবং নাথান স্মিথ (৯) অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

Reneta

বাংলাদেশি বোলারদের ভেতর ১৮ বছর বয়সী ডানহাতি অফস্পিনার রবিউল হক ৩টি উইকেট পান। দলের একমাত্র এই উইকেট শিকারি ৬ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দেন।

এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে ১২টি দেশ ও ৪টি সহযোগী দেশের যুবদল অংশ নেবে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে টাইগারদের সঙ্গী নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুব বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলাতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি: শিক্ষামন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেংগু বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT