চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিভ্রান্তি’ না ছড়াতে ইউএস বাংলার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। 

বুধবার বিকাল পাঁচটায় সাংবাদিকদেরকে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার  কামরুল ইসলাম বলেন, ত্রিভুবন কন্ট্রোল টাওয়ারের দোষ না থাকলে কেন তাদের বদলি করা হলো?

এর আগে, উড়োজাহাজ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছয় কর্মকর্তাকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের (এটিসি) কার্যালয় থেকে বদলি করা হয়।

Banglabid

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ছয় কর্মকর্তার মানসিক আঘাত প্রশমনে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।

এছাড়াও এয়ারলাইন্সটির কেবিন ক্রু নাবিলার পুরো নাম শারমিন আক্তার জানিয়ে ইউএস বাংলা জানায়, মৃতদের তালিকায় তার নাম আছে।

দুর্ঘটনায় শারমিন আক্তার নাবিলা বেঁচে আছেন, না মারা গেছেন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। প্রথম দিকে তার মৃত্যুুর খবর প্রচার করা হলেও পরে ক্রু নাবিলা বেঁচে আছেন বলে খবর প্রকাশিত হয়।

Reneta

কামরুল ইসলাম বলেন, ক্যাপ্টেন আবিদ সুলতান নাকি পৃথুলা রশিদ তার প্রথম ল্যান্ডিং পরিচালনা করছিলেন এ প্রশ্নের উত্তর সিভিয়ার ও ব্ল্যাকবক্স পর্যালোচনা শেষেই জানা যাবে।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রথমেই মৃত্যু হয় ওই ফ্লাইটের সহকারি পাইলট এবং ইউএস বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা রশিদের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পাইলট ক্যাপ্টেন আবিদকে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন আবিদও মারা যান।

দু’একদিনের মধ্যে ইউএস বাংলা নেপালে নিজস্ব মেডিকেল টিম পাঠাবে জানিয়ে বলা হয় জানিয়ে তিনি বলেন, ডেডবডি যখনই সে দেশের ছাড়পত্র পাবে দেশে আনা হবে।

ব্ল্যাক বক্স তদন্ত করে সার্বিক বিষয় জানানো হবে বলেও জানান কামরুল।

সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশী, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনায় প্রথমেই মৃত্যু হয় ওই ফ্লাইটের সহকারি পাইলট এবং ইউএস বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা রশিদের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পাইলট ক্যাপ্টেন আবিদকে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন আবিদও মারা যান।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস-বাংলা এয়ারলাইন্স
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সজল-আফফান ভায়রা ভাই!

পরবর্তী

আবারো শাহবাগে অবস্থান চাকরিপ্রার্থীদের

পরবর্তী
বুধবার বিকেলে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।

আবারো শাহবাগে অবস্থান চাকরিপ্রার্থীদের

নেপালি-নেপাল-উন্নত চিকিৎসা

বাইরের সাহায্য চান নেপালিদের স্বজনরাও

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT